মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

ন্যায়ের জন্য হয়। আর জান্নাতের মধ্যভাগে ঘর প্রাপ্তির ব্যাপারে ঐ ব্যক্তির জন্য আমি জামিন হইতেছি, যে মিথ্যাকে ত্যাগ করে, এমনকি তাহা যদি ঠাট্টাচ্ছলেও বলা হয় এবং জান্নাতের উপরের অংশে ঘর লাভ করার ব্যাপারে আমি ঐ ব্যক্তির জন্য জামিন হইতেছি, যে নিজের আচরণকে ভাল করে। (আবু দাউদ, ইবনে মাযা ও তিরমিযি।) অন্য একটি হাদীস হইতেছে- নিঃসন্দেহে আলাহ্‌ সদয় ব্যবহারকারী এবং সমস্ত কার্যে তিনি সদয় ব্যবহার পছন্দ করেন। ( বোখারী ও মুসলিম)। অপর একটি হাদীসে আছে- আলাহ্‌তায়ালা কোমলতা পছন্দ করেন এবং কোমলতার জন্য তিনি যে সাহায্য করেন, কঠোরতার ক্ষেত্রে তাহা করেন না (তিব্‌রানী)। হাদীস শরীফে আরও বলা হইয়াছে যে- রসুলেপাক স. বলিয়াছেন, আমি কি তোমাদিগকে এমন ধরনের ব্যক্তির কথা বলিব না, যে ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম অথবা দোজখের আগুন তাহার জন্য হারাম? (শোন) সেই ধরনের প্রতিটি ব্যক্তি সেই যে (কষ্ট, সমস্যা ইত্যাদি) আসান (সহজ) করে এবং নম্র স্বভাবের হয়। তাহার জন্য দোজখের আগুন হারাম। (তিরমিযি।) আর একটি হাদীসে আছে- বান্দা বিনয় ও ধৈর্যের মাধ্যমে সেই শ্রেণীর অন্তভুর্ক্ত হয় যাহা কেহ দিনে রোজা রাখিলে ও রাতে (এবাদতের জন্য) দণ্ডায়মান থাকিলে কাহারও জন্য হইয়া থাকে। (ইবনে হাব্বান)। হাদীস শরীফে আছে- রসুলেপাক সলালহু আলাইহি ওয়া সালাম বলিয়াছেন, আমি কি তোমাদিগকে সেই কথা বলিয়া দিব না, যাহার দ্বারা আলাহ্‌তায়ালা উন্নতি দান করেন এবং উচ্চশ্রেণীর সামিল করেন? সাহাবা রা.গণ আরজ করিলেন, অবশ্যই আপনি তাহা বলিয়া দিন। রসুল স. বলিলেন, যে ব্যক্তি তোমাদের সহিত রুক্ষ ব্যবহার করিবে তোমরা তাহার প্রতি সহনশীল থাকিবে, যে জুলুম করিবে তাহাকে মাফ করিয়া দিবে, যে তোমাদিগকে বঞ্চিত করিবে তোমরা তাহাকে দান করিবে এবং যে তোমাদের সহিত সম্পর্ক বিচ্ছিন্ন করিবে তোমরা তাহা সংযুক্ত করিবে ও সহানুভূতির সহিত প্রতিদান দিবে (তিবরাণী)। হাদীসে বলা হইয়াছে- সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কাহাকেও নীচে ফেলিয়া পরাজিত করে। প্রকৃতপক্ষে শক্তিশালী সেই ব্যক্তি যে েμাধের সময়ে নিজকে সংযত রাখিতে পারে (ধৈর্য অবলম্বন করিয়া)(বোখারী ও মুসলিম)। আর একটি হাদীসে বলা হইয়াছে- ইহাও এক ধরনের সদ্‌কা (আলাহর ওয়াস্তে দান), যদি তুমি হাসিমুখে মানুষজনকে সালাম কর (ইবনে আবীদ দুনিয়া)।

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।