মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদ যে পর্যন্ত তাঁহারা আলাহর বান্দাদের জন্য ব্যয় করিতে থাকেন, আলাহতায়ালা তাঁহাদিগকে ধন-সম্পদের উপর প্রতিষ্ঠিত রাখেন। আর যখন তাঁহারা দান সামগ্রী বিতরণ করা বন্ধ করিয়া দেন, তখন আলাহ্‌ তাঁহাদের নিকট হইতে সেই সমস্ত ধন-দৌলত কাড়িয়া লন এবং অন্যজনের দিকে তাহা স্থানান্তরিত করিয়া দেন (ইবনে আবীদ দুনিয়া, তিবরানী।) আর একটি হাদীস হইতেছে- যে ব্যক্তি তহার ভাইয়ের অভাব দূর করিবার জন্য চেষ্টা করিবে তাহার সেই সৎকর্ম দশ অপেক্ষা উত্তম। (তিবরানী ও হাকেম হইতে সংক্ষিপ্তাকারে বর্ণিত।) অন্য একটি হাদীসে আেছে- যে ব্যক্তি তাহার মুসলমান ভাইয়ের প্রয়োজনে ছুটাছুটি করিবে, আলাহ্‌তায়ালা তাহার প্রতিটি পদক্ষেপের জন্য ৭০টি করিয়া নেকী লিখিবেন এবং ৭০টি করিয়া ত্রুটি মুছিয়া দিবেন এবং তাহার এই আমল ঘরে ফিরিয়া না আসা পর্যন্ত জারি থাকিবে। আর যদি তাহার সেই ভাইয়ের প্রয়োজন পূর্ণ হইয়া যায় সেক্ষেত্রে চেষ্টাকারী সেই ব্যক্তি তাহার গোনাহ্‌সমূহ হইতে এমনভাবে পরিষ্কার হইয়া যাইবে যেন সে কেবলমাত্র আজই জন্মগ্রহণ করিল। আর যদি চেষ্টায় রত থাকাকালে তাহার মৃত্যু হয় তাহা হইলে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। (ইবনে আবীদ দুনিয়া)। অপর একটি হাদীসে বলা হইয়াছে- যে ব্যক্তি তাহার মুসলমান ভাইয়ের নির্ধারিত গন্তব্যস্থল পর্যন্ত পেঁৗছানোর এবং অসুবিধাসমূহ দূরীকরণের জন্য নিমিত্তস্বরূপ হইবে, সেক্ষেত্রে পুলসিরাত অতিμম করিবার সময়ে আলাহ্‌তায়ালা তাহাকে সহায়তা প্রদান করিবেন যখন লোকদের পদযুগলগুলি পুলসিরাতের উপর অনিশ্চয়তার দোলায় দোদুল্যমান থাকিবে (তিবরানী)। আর একটি হাদীসে আছে, ফরজসমূহ পালন করার পর, আলাহ্‌তায়ালার নিকট সর্বাপেক্ষা অধিক প্রিয় কাজ হইতেছে, কোন মুসলমান ভাইকে সন্তুষ্ট করা (তিবরানী)। আঁ-হজরত সলালহু আলাইহি ওয়া সালামের নিকট এই বিষয়ে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, কোন কাজের মাধ্যমে অধিকাংশ লোক জান্নাতে প্রবেশ করিবে। জবাবে তিনি বলিয়াছিলেন, তাহা হইতেছে আলাহর উপর নির্ভরশীলতা ও উত্তম আচরণ। পুনরায় তাঁহাকে জিজ্ঞাসা করা হইয়াছিল সেই বিষয় সম্পর্কে যাহার কারণে বেশীর ভাগ লোক দোজখে প্রবেশ করিবে। তিনি জবাব দিয়াছিলেন, মুখ ও গোপন অঙ্গ। (তিরমিযি, ইবনে হাব্বান ও বায়হাকি।) ইহাও হাদীসে বলা হইয়াছে- ঈমানের দিক হইতে অধিক পরিপূর্ণ সেই ব্যক্তি যাহার আচার-আচরণ সবচেয়ে ভাল এবং যে জনসাধারণ ও পরিবার-পরিজনের সহিত দয়া ও উদারতা প্রদর্শন করে। (তিরমিযি)। অপর একটি হাদীসে আছে- আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের সীমান্তে ঘর পাওয়ার ব্যাপারে জামিন হইতেছি, যে ঝগড়া-বিবাদ পরিহার করে, যদিও তাহা

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।