গড়িয়া তোলে। আলাহ্তায়ালা তাঁহার সৃষ্টজগতের মধ্যে তোমাকে একটি বড় জামাতের আশ্রয়স্থল হিসাবে সৃষ্টি করিয়াছেন। আলাহ্তায়ালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করিতে থাক এবং সেইসঙ্গে আলাহর সৃষ্টির প্রয়োজন ও অভাব পূরণ করিবার জন্য সাহসের সহিত ভালভাবে কোমর বাঁধিয়া নামিয়া পড়। নিজ সৃষ্টিকর্তার বান্দাগণের খেদমত করাকে ইহকাল ও পরকালের উন্নতির জন্য সফলকাম হওয়ার উপায় বলিয়া মনে করিবে। উত্তম আচরণ, সকলের হিতার্থে হাসিমুখে আচার ব্যবহার করা, স্বভাবে নম্রতা এবং সৃষ্টজীবের প্রতি কোমল ও সহনশীল থাকাতে হকতায়ালার রেজামন্দী লাভ করিবার উপায়, মুক্তিলাভের ভিত্তি ও উন্নতির সোপানে আরোহণ করিবার নিমিত্ত বলিয়া মনে করিও। হাদীস শরীফে আছে ঃ "মখলুক হইতেছে আলাহ্তায়ালার পরিবার। অতএব আলাহ্তায়ালার নিকট সর্বাপেক্ষা পছন্দের সে, যে তাঁহার সৃষ্টজীবের সহিত সদ্ব্যবহার করে।" এখন মুসলমানগণের প্রয়োজন পূরণ করা এবং তাহাদিগকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠত্ব তথা উত্তম আচরণ ও বিনয়ের মহত্ব সম্পর্কে লিখিতেছি। এইগুলি সম্পর্কে ভালভাবে চিন্তা করিবে, যদি কোন হাদীসের অর্থ বোধগম্য না হয় সেক্ষেত্রে কোন দ্বীনী আলেমের নিকট হইতে বুঝিয়া লইবে। আলাহর পয়গম্বর সলালহু আলাইহি ওয়া সালাম বলিয়াছেন- মুসলমান মুসলমানের ভাই। সে নিজের ভাইয়ের প্রতি কোন জুলুম করে না এবং অন্য কাহাকেও তাহার প্রতি জুলুম করিতে দেয় না। যে ব্যক্তি তাহার নিজের ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আলাহ্তায়ালা সেই ব্যক্তির প্রয়োজন পূরণ করিয়া দেন। আর যে ব্যক্তি তাহার কোন মুসলিম ভাইয়ের দুঃখ দূর করে, আলাহতায়ালা তাহার প্রতিদানে শেষ বিচারের দিনে তাহার দুঃখ দূর করিয়া দিবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানকে খুশী করিবে, আলাহ্ কিয়ামতের দিনে তাহাকে খুশী করিবেন (বোখারী ও মুসলিম)। হাদীস গ্রন্থ মুসলিম শরীফে আছে- আলাহ তাঁহার বান্দার সাহায্যের জন্য থাকেন, যতক্ষণ বান্দা তাহার ভাইয়ের সাহায্যের জন্য থাকে। হাদীস শরীফে বলা হইয়াছে- আলাহর মখলুকে (সৃষ্টিতে) এই ধরনের কিছু লোক থাকেন, যাঁহাদিগকে তিনি এই কারণে সৃষ্টি করিয়াছেন যে, তাহারা মানুষের অভাব পূরণ করিবে আর মানুষ হতবুদ্ধি অবস্থায় নিজ নিজ প্রয়োজনের তাগিদে তাহাদের নিকটে আসিবে (সংক্ষিপ্ত, তিবরানী)। হাদীস শরীফে ইহাও আছে- আলাহ্তায়ালা কিছু ব্যক্তিকে ধন-দৌলত দ্বারা বিশিষ্ট করিয়াছেন, যাহাতে তাঁহারা বান্দাদের উপকার করিতে পারেন। তাঁহাদের
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।