আরোহণের সোপান হিসাবে গ্রহণ কর। আর্তনাদ করিয়া ভাগ্যকে দোষ দেওয়ার এবং অধৈর্য হওয়ার অবকাশ কোথায়? সন্তানের জীবিত অবস্থায় যেরূপ আনন্দ উপভোগ করিতে এবং তাহাকে আলাহপাকের প্রকাশ্য দান বলিয়া মনে করিতে- তাহাকে হারনোর পরেও ঠিক সেইমত আনন্দিত থাক এবং নিজের জন্য এক মহৎ শিক্ষা বলিয়া ইহাকে মনে কর। এমনকি এই ব্যথা বেদনা যাহা সেই প্রকৃত বন্ধুর সম্মতি লাভে বাতায়নস্বরূপ, তাহাকে নিজ সৌভাগ্যের অন্তর্নিহিত বিষয় বলিয়া মনে কর। এই দুনিয়ার বিপদাপদ যদিও বাহ্যিকভাবে হৃদয়বিদারক ও গভীর ক্ষতের কারণ, তবুও প্রকৃত দৃষ্টিতে তাহা উপশম ও মুক্তির হেতু- নৈকট্য ও উন্নতি প্রাপ্তির নিমিত্তস্বরূপ। কোন এক কবি কত সুন্দরভাবেই না বলিয়াছেন ঃ তোমার সকল মর্মদাহ, সকল দুঃখ বেদনা পরিশুদ্ধ ঔষধ ছাড়া তো আর কিছু নয় জীবনে কাহারো মুখ চেয়ে যেন কখোনো থেকো না কিসের ভাবনা আর আমি যদি তব বন্ধু হই। ইশকের পথে যদি হয়ে যাও গুম খুন তার কৃতজ্ঞতা জানিয়ে যাও হে প্রিয় বান্দা মোর যে রক্তের ধারা বয়ে যায় গাও তার গুণাগুণ, প্রেমের এ দরিয়ায় বেঁধে রাখ মোর প্রেম ডোর।
মীর মোহাম্মদ খাফীর নিকট লিখিত। মকতুব নং-৪৮
আলাহ্তায়ালা আমাদিগকে ও তোমাদিগকে, সাইয়েদুল মুরসালীন হজরত মোহাম্মদ স.-কে যথার্থভাবে অনুসরণ করিবার তওফিক দান করুন। হে নম্রতার লক্ষণবাহী! এই দুনিয়াতে জীবনের আয়ুষ্কাল নেহায়েত কম কিন্তু অনন্তকালের অফুরন্ত জীবনের ফলাফল এই ক্ষণস্থায়ী জীবনের আয়ুর সহিত সম্পর্কযুক্ত ও কার্যপরম্পরায় আবদ্ধ। সৌভাগ্যবান সেই ব্যক্তি যে এই অল্প সময়ের অবকাশকে আলাহর দান হিসাবে গ্রহণ করিয়া পরকালের উপায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং একটি দীর্ঘ সফরের জন্য প্রয়োজনীয় সঞ্চয়ের ভাণ্ডার