মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

পরিমাণে মেলামেশা করিবে। এই পথে মাত্রা অতিরিক্ত মেলামেশা করা হিংস্র পশুর মত মারাত্মক। রাত্রিকে জীবিত রাখা এবং উষাকালে μন্দনরত থাকাকে উত্তম বলিয়া মনে করিবে। অস্তিত্বকে বিলীন করিয়া দেওয়ার মধ্যে তৃপ্তিকর আস্বাদে ডুবিয়া থাকা হইতে নিজেকে বাঁচাইয়া রাখিবে- এই কাজ অন্তরকে অনুজ্জ্বল ও বিবর্ণ করিয়া দেয়। প্রত্যেকের সঙ্গে হাসিমুখে ও খোলামনে কথা বলিবে। সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার বিষয়গুলি ভালভাবে পালন করিবে- কখনও এই ব্যাপারে অসতর্ক হইও না। আহারে, নিদ্রায় ও কথায় মধ্যম পন্থা অবলম্বন করা ভাল। গলায় গলায় খেয়ে যেন ফের বের করিস না বমি ক'রে, অল্প খাওয়ার দুর্বলতায় দেখিস প্রাণ-পাখি না ঝিমিয়ে পড়ে।

মাওলানা মোহাম্মদ সিদ্দীক পেশোয়ারীর নিকট লিখিত। মকতুব নং-৪৭

কি সুখ, কি দুঃখ, সর্বাবস্থায় প্রশংসার মালিক আলাহ। যাহা কিছু আসে সেই প্রকৃত বন্ধু ও মহামর্যাদাশালী আলাহর তরফ হইতে আসে এবং তাহা প্রিয়জনের দৃষ্টিতে অন্তর্লোকে অত্যন্ত মনোহর ও আনন্দদায়ক হইয়া থাকে। তাঁহার নিকট হইতে যে সমস্ত ব্যথা-বেদনা আসিয়া উপস্থিত হয় প্রিয়জন তাহার মধ্যেও এমন আস্বাদ প্রাপ্ত হয় যেমন তাঁহার পুরস্কার হইতে পাইয়া থাকে। তাঁহার নিকট হইতে প্রাপ্ত পুরস্কারকে সৌন্দর্যের বিকাশ এবং দুঃখ বেদনাকে মহিমার প্রকাশ বলিয়া মনে করে। অর্থাৎ উভয় বস্তুকেই তাঁহার পরিপূর্ণ গুণ ও প্রশংসার বস্তু হিসাবে হৃদয়পটে অঙ্কিত করিয়া লয় গুণাবলীকে প্রশংসার সোপান বলিয়া মনে করে অর্থাৎ গুণাবলী হইতে প্রশংসার দিকে আসক্ত হইয়া পড়ে। সন্তান ও প্রিয়জনের মৃত্যুকে স্বীকার করিয়া লও এবং ধৈর্য অবলম্বন কর। যেহেতু এই কাজ সেই মহান বন্ধুর দ্বারা সম্পাদিত হইয়াছে, সেজন্য ইহার আস্বাদে আস্বাদিত হও এবং এই কার্য প্রতিপন্নকারীকে লাভ করিবার জন্য ইহাকে

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।