মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদ আশুর বোখারীর নিকট লিখিত। মকতুব নং-৪৬

সমস্ত প্রশংসা মহান আলাহর জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। তোমার পত্র পাইয়া প্রীত হইয়াছি। মহান আলাহ্‌তায়ালা তোমাকে অন্যান্য সমস্ত কিছুর বন্ধন হইতে সম্পূর্ণরূপে মুক্তি প্রদান করিয়া তাঁহার নৈকট্য প্রাপ্তির পথে উন্নতি দান করুন এবং কলেমা তৈয়বের প্রাচুর্য দ্বারা অভিসিক্ত করিয়া দিন। আলাহ্‌ প্রেমিক ব্যক্তির জন্য এই বিষয় সম্পূর্ণরূপে প্রমাণিত যে, অন্তর্লোককে জ্যোতির্ময় করিয়া তোলার জন্য এই মোবারক কলেমা অপেক্ষা অধিকতর ভাল আর কোন কলেমা নাই। ইহার প্রথম অংশ দ্বারা প্রত্যয়দীপ্ত ভক্ত (সালেক) ইপ্সিত মূলসত্য ব্যতীত অন্যান্য সমস্ত কিছুর প্রতি অস্বীকৃতি জানায় এবং দ্বিতীয় অংশ দ্বারা চিরসত্য মাবুদের (আলাহর) প্রতি স্বীকৃতি প্রদান করে- ইহাই হইতেছে সমস্ত পথের (সুলুকের) সারসংক্ষেপ। না করলে ভাই ঝাড়ু দিয়ে সব 'লা' এর রাস্তা সাফ পাবেনাক খুঁজে তুমি 'ইলালাহ দালানের ধাপ।

তুমি এমন সব উপদেশ চাহিয়াছ যাহা সুন্দর স্বভাব ও উত্তম আচার ব্যবহারের অন্তভুর্ক্ত। আসলে, শরীয়ত ও নবী করিম স. সম্পর্কিত হাদিসের কিতাবসমূহ হইতেছে সুন্দর আচার ব্যবহার ও উত্তম স্বভাবের জন্য পরিপূর্ণতার প্রতীক ও প্রতিভূ। প্রয়োজন অনুযায়ী ধর্মীয় বিধি-বিধানসমূহ (শরীয়ত) পালন কর এবং মোস্তফা আলাইহি সলাতু ওয়া সালামকে সমস্ত কাজকর্মে নেতা ও পুরোধা হিসাবে মনেপ্রাণে গ্রহণ কর। পরকালের মুক্তি এবং আলাহ জালা শানুহুর নৈকট্য প্রাপ্তির শ্রেণীসমূহ ইহার সহিত সম্পর্কবদ্ধ। সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রাণপণ চেষ্টা কর, কেননা সময় হইতেছে অতিশয় মূল্যবান বস্তু- ইহাকে অর্থহীন কাজে ব্যয় করা উচিত হইবে না। মানুষজনের সহিত প্রয়োজন অনুযায়ী পরিমিত

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।