মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

শায়েখ আলীম জালালাবাদীর নিকট লিখিত। মকতুব নং-৪৪

প্রশংসা, দরূদ ও দ্বীনের দাওয়াতের প্রতি আহবানের পর জানাইতেছি যে, এখানকার ফকিরদের অবস্থা আলাহ্‌তায়ালার ইচ্ছায় প্রশংসার যোগ্য। আশা করি দূরের বন্ধুগণও 'নির্বাচিত উত্তম পথে' এবং সৃষ্টির গৌরব ও সর্বোত্তম আশীর্বাদ, সর্বাঙ্গসুন্দর ও সর্বোতভাবে অভিনন্দিত সেই বিশ্বনেতা হজরত মোহাম্মদ স. এর বাহ্যিক ও আভ্যন্তরীণ আনুগত্যে বিশ্বস্ত রহিয়াছেন। রসুলুলাহ সলালাহু আলাইহি ওয়া সালামের প্রতি আনুগত্যের জন্য কয়েকটি শ্রেণী ও মর্যাদার স্তর রহিয়াছে। হজরত কেবলা মোজাদ্দেদে আলফে সানি র. তাঁহার দ্বিতীয় খণ্ডের ৫৪ নম্বর মকতুবে এই আনুগত্যকে ৭ (সাত)টি স্তরে বিন্যস্ত করিয়াছেন। প্রথম স্তর দুইটি পরিশ্রম দ্বারা অর্জন করা যায়- যাহা বাহ্যিক ও আভ্যন্তরীণ আমলগুলির (কার্যাদির) সহিত সম্পর্কিত। ইহার তৃতীয় স্তরটি, একদিকে অন্তরের অখণ্ড মনোযোগ দ্বারা অর্জিত হইয়া থাকে, অন্যদিকে তাহা প্রদান করা হইয়া থাকে- তাহা এইজন্য যে, এই স্তরের আরম্ভ অর্জনের মাধ্যমে সূচীত হয়। চতুর্থ স্তরে এই আনুগত্য দান করা হইয়া থাকে-কিন্তু বিশ্বাস ও আমল অর্জনের ক্ষেত্রে তাহার যোগ্যতা থাকে। পঞ্চম ও ষষ্ঠ স্তর ইহা অপেক্ষা আরও বহু উন্নত ও ঊর্ধ্বে অবস্থিত। সপ্তম স্তর সম্পর্কে আর কি লিখিব- তাহার মর্যাদা ও উন্নত অবস্থার কথা লিখিয়া প্রকাশ করা যায় না। ওয়াস্‌সালাম।

টীকাঃ শায়েখ আবদুল আলীম জালালাবাদী ছিলেন হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর অন্যতম খলিফা।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।