মাওলানা হোসেন আলীর নিকট লিখিত। মকতুব নং-৪৩
আলহামদু লিলাহি ওয়া সালামুন 'আলা ইবাদিহিলাজি নাস্ত্বফা- সমস্ত প্রশংসা আলাহ্তায়ালার জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। মহান আলাহ্ তোমাকে মোস্তফা আল্াইহি আস্সালাতু ওয়া সালামের শরীয়ত ও সুন্নতের পথে বিশ্বস্ত ও সুদৃঢ় রাখুন। দেখ, আমাদের বুজুর্গগণ সুন্নতের আমলকে অবলম্বন এবং বেদাতকে বর্জন করিয়াছেন। ঐ সমস্ত কার্যাবলী যাহা ধর্মের মধ্যে (ত্রুটিপূর্ণ পদ্ধতিতে) অন্তভুর্ক্ত করা হইয়াছে, তাহা যদিও অভ্যন্তরীণ বিষয়ের (বাতেনের) জন্য লাভজনক বলিয়া মনে হয় তবু তাঁহারা সে সমস্ত কাজ করিতেন না। অন্যদিকে সুন্নতের আনুগত্যকে যদিও বাহ্যিকভাবে অভ্যন্তরীণ বিষয়ের জন্য লাভজনক বলিয়া প্রতীয়মান হয় না তবু তাহা কোনমতেই হাতছাড়া করিতেন না। ওয়াস্সালামু 'আলাইকুম ওয়াআ'লা মিনদিকুম।
টীকাঃ সম্ভবত হাফেজ আবদুল গফুর পেশোয়ারী মোজাদ্দেদী, হাজী ইসমাইল পেশোয়ারীর খলিফা ছিলেন এবং শায়েখ শাদী মোজাদ্দেদী লাহোরীর মুরিদ ছিলেন। প্রথমে বর্ণিত মোর্শেদের সম্মানের জন্য দুই দিক হইতে এবং শেষ দিকে শায়েখ আদম বিন্নুরী র. এর মুরিদ ছিলেন। তিনি পরিপূর্ণতা ও বহু সদ্বগুণের অধিকারী ছিলেন। ১১১৬ হিজরির মহিমান্বিত ১৪ই শাবান ছিল তাঁহার ওফাত দিবস। তাঁহার মাজারশরীফ পেশোয়ারে অবস্থিত। (দ্রষ্টব্যঃ খাযীনাতুল আসফীয়া- পৃষ্ঠা ৬৫৪-৬৫৭।)।