বাহ্যিক প্রকাশ থাকে না, মত্ততাহীন অবস্থা তখন কেবল সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকে। আবার এমনও হইতে পারে যে, কোন কোন সময় ভালবাসার অস্বীকৃতি অনুভূত হয়, কিন্তু প্রকৃতপক্ষে ভালবাসা তখন পূর্ণতর পর্যায়ে থাকে। তুমি কি লক্ষ্য কর নাই যে, পার্থিব জগতে কোন ব্যক্তির নিকট নিজ সত্তা ও বাসনা (নফস্) অপেক্ষা অন্যকিছু অধিক প্রিয় নয়। সে নিজের মা, স্ত্রী, পুত্রকন্যা অথবা যে কোন বস্তুর সহিত যতই ভালবাসা ও বন্ধুত্ব রাখুক না কেন, তাহা কেবলমাত্র নিজ সত্তার ভালবাসার কারণেই করে। তথাপি তাহার সেই আপন আমিত্বের মধ্যে, ভালবাসার জন্য, কোন চীৎকার অথবা আকাঙ্খার বহিঃপ্রকাশ ঘটে না। নিজ কামনা-বাসনা ও আমিত্বের সহিত সর্বাপেক্ষা অধিক ভালবাসার ব্যাপারে আমি যাহা বলিলাম তাহা রূপে গন্ধে বর্ণে ভরা এই দুনিয়া সম্পর্কে। অন্যথায় চিরস্থায়ী জগতে আপন আত্মা ও আমিত্ব অপেক্ষা প্রকৃত প্রেমাস্পদ অধিক প্রিয় হইয়া থাকে। অস্তিত্বের বিলোপ সাধন (ফানা) সেই চিরস্থায়ী ভালবাসার পরিচায়ক।
যদি পার এই জীবনের বিনিময়ে সে-ধন তুমি কিনিতে, তথাপি জানিবে হয়েছে অনেক সস্তা পেরেছ তাহা চিনিতে।
আলাহর প্রিয় রসুল সলালাহু আলাইহি ওয়া সালামের প্রতি ভালবাসাও এইরূপ ভালবাসার সমতুল্য। যেমন হাদীস শরীফে আছে- "তোমাদের মধ্য হইতে কোন ব্যক্তি সেই অবধি পূর্ণ মোমিন হইতে পারে না, যে পর্যন্ত আমি, তাহার জন্য, তাহার কামনা-বাসনা (নফস), তাহার পরিবার-পরিজন ও সন্তান-সন্তুতি এবং অন্যান্য সমস্ত ব্যক্তি অপেক্ষা অধিক আপন ও প্রিয় না হইতে পারি।" যেহেতু এই উচ্চমর্যাদসম্পন্ন তরিকত সম্মানিত রসুল স. এর প্রতিনিধিত্বকারী এবং আলাহ্পাকের দয়া-দাক্ষিণ্য পাওয়ার মাধ্যমে- তাঁহার প্রতি ভালবাসার ব্যাপারও সেইরকম মর্যাদাবাহী ও গুরুত্বপূর্ণ হইবে। ওয়াস্সালাম।