মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

হাফেজ আব্দুল গফুরের নিকট লিখিত। মকতুব নং-৪২

তুমি অসহায় অবস্থার মধ্যে থাকিয়াও যেভাবে কেবলমাত্র আলাহর জন্য ভালবাসা রাখিয়াছ, তাহাতে আশা করা যায় যে, আখেরে তোমার এই ভালবাসা ফলদায়ক প্রমাণিত হইবে এবং তোমার পরিশ্রম সার্থক হইবে। নিজ সত্তাকে সেই পরম সত্তার অস্তিত্বের সহিত বিলীন করিয়া দেওয়া এবং পরে সেখানে স্থায়ীত্ব লাভ করিবার (ফানা ও বাকার) পূর্বে যে চিত্র-বিচিত্র বিবিধ বর্ণাঢ্য অবস্থা যাহা শিক্ষার্থীগণের ক্ষেত্রে ভ্রমণপথের মধ্যে পরিলক্ষিত হইয়া থাকে তাহা উদ্দেশ্য বহিভূর্ত ও সত্য বিবর্জিত। সত্যের অনুসন্ধানকারীদের জন্য আলাহ ব্যতীত অন্য সমস্ত কিছু হইতে বিমুখ হওয়া অত্যাবশ্যক- যাহাতে তাহার চিন্তা ও ধ্যান-ধারণা ইতস্ততঃ বিক্ষিপ্ত হইয়া না পড়ে। তবে, যাহার নিকট শুধু অবস্থার বহিঃপ্রকাশ ও মত্ততাই কাম্য, সে আলাহ্‌ ব্যতীত অন্য কোন কিছুর বন্ধনে আবদ্ধ। হঁ্যা, অবশ্য অস্তিত্বের বিলোপ সাধন ও স্থায়িত্বপ্রাপ্ত হওয়া হইতেছে উদ্দেশ্যের অন্তর্নিহিত বস্তু- যাহা হাসিল করার জন্য চেষ্টা করা, এমনকি তাহার জন্য দ্বারে দ্বারে হাত পাতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ- কেননা আলাহর নৈকট্যপ্রাপ্তি (বেলায়েত), অস্তিত্বের বিলোপসাধন (ফানা) ও স্থায়িত্বের (বাকার) সহিত সম্পর্কযুক্ত এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ যাহা কিনা মানবসৃষ্টির লক্ষ্য তাহা এই অবস্থিতির (মাকামের) সহিত সম্পৃক্ত। যে ধরনের আশা-আকাঙ্খা ও প্রেমের বহ্নিশিখা এই রূপময় বিশ্বে প্রকাশ পায়, সত্যের মৌলিক পথে তাহার দরকার নাই। প্রকৃত প্রেম ও ভালবাসার সঙ্গে আলাহর সেই একক সত্তার সম্পর্ক যাহা মত্ততা ও রূপের ঊর্ধ্বে অবস্থিত- অরূপ ও নিরাকার। এই ভালবাসার মধ্যেও অনেক ক্ষেত্রে অস্থিরতার অবস্থা বিরাজমান থাকে। এই কারণে কেহ কেহ এই ভালবাসাকে 'আনুগত্যের অভিপ্রায়' হিসাবে আখ্যায়িত করিয়াছেন। কখনও কখনও এমন হয় যে আসল ভালবাসাও 'রূপ ও মত্ততার' বেশে উদ্ভাসিত হইয়া উঠে এবং আবেগ উত্তেজনাবশতঃ চিৎকার ও বিলাপের সৃষ্টি হইয়া থাকে। আবার কখনও এমনও হয় যে, এই ধরনের কোন

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।