মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

আহা এই অদৃশ্য বিস্ময়ভরা উদার হৃদয় অন্তহীন অনন্ত আকাশে সদা বিচরণশীল, স্বপ্নলোকে ধ্যানমগ্ন বিমূর্ত রহস্য করি জয় দেখিল কী নিবিড় বন্ধনে ধরা তুচ্ছ এ নিখিল।

কী গভীর মমতা আকীর্ণ রহস্য আকর মন চম্বুক হয়ে টানিত সদা শত অভাজন জনে, দিত অনন্তলোকের অমৃত সন্ধান-গুপ্তধন প্রেমের নিঃশব্দ ধারা চুপি চুপি বহতা যেখানে।

ভোগের জোয়ারে জীবন ভাসানো সৃষ্টি তত্ত্ব নহে অনাবিল এই সোজাপথে আছে উত্তরণী সেতু, মারেফাত ছাড়া অন্তর কেমনে মুক অন্ধ রহে পথে এস তবু খুঁজে পাবে পথভ্রষ্টতার হেতু।

হেলাফেলা করে কেটে গেছে জীবনের বহুদিন বিলাস বাসন সঞ্চয়ে নিত্যদিনের তুচ্ছতায়; এদিকে রয়েছে পড়ে নফসের ক্ষেত কৃষিহীন ভরে গেল রুক্ষ ভূমি সবুজ সজীব মুগ্ধতায়।

অবশেষে এই হৃদয়ের প্রেম-পিয়াসী পথিক সেরহিন্দে খঁুজে পেয়েছিল হারানো পথের দিক।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।