মাওলানা মোহাম্মদ হানিফের নিকট লিখিত। মকতুব নং-৪০
আলহামদু লিলাহি ওয়া সালামুন 'আলা ইবাদিহিলাজী নাস্ত্বফা- সকল প্রশংসা আলাহর জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। তোমার মূল্যবান পত্রখানি পাইয়া আনন্দিত ও উৎফুল হইয়াছি। হকতায়ালা তাঁহার নৈকট্য লাভের আরোহণ ক্ষেত্রে তোমাকে ধারণাতীত উন্নতি দান করুন। তুমি নূতন রচনার পাণ্ডুলিপিসমূহ চাহিয়াছ। যদি সম্ভব হয় তাহা হইলে বন্ধুবান্ধবকে বলিয়া দেখিব, তাহাদের নিকট নকল উপযোগী কোন অধ্যায় থাকিলে তাহার অনুলিপি তোমার নিকট পাঠাইয়া দিবে। নিজ মুরিদগণের অবস্থা সম্পর্কে তুমি যাহা লিখিয়াছ তাহা অবগত হইয়া খুব খুশী হইয়াছি। তাহাদের অবস্থাসমূহ বিবেচনার উপযুক্ত ও গ্রহণযোগ্য। আলাহ্তায়ালা তাহাদিগকে উন্নতি দান রুকন এবং মূল লক্ষ্য পর্যন্ত পেঁৗছাইয়া দিন। যেহেতু এই সময়ে এতেকাফে রত আছি এবং সম্মুখে জরুরী কাজসমূহ রহিয়াছে, সেইজন্য বেশী কিছু লিখিতে পারিলাম না। জরুরী যে বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব বর্তাইয়াছেঃ " হে আমার প্রতিপালক, আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করিয়া দিন এবং আমাদিগকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান।"