মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

(২) "যে নিয়াতম তুমি লাভ কর তাহা আলাহর পক্ষ হইতে এবং যে কষ্ট ও বিপদে তুমি পতিত হও তাহা তোমার প্রবৃত্তির (নফসের) পক্ষ হইতে।" (সুরা নেসা)। (ইহার জবাব হইতেছে) অন্ধকারকে (যাহা হইতে এই স্থানে বিপদসমূহের অর্থ প্রযোজ্য) সৃষ্টি করা আলাহ্‌তায়ালারই কাজ কিন্তু তাহা বান্দার বদ্‌ আমলের শাস্তি। সে নিজের খারাপ কাজের কারণে বালা-মসিবতের মধ্যে পতিত হয়। যেমন হজরত আয়েশা সিদ্দীকা রাদিআলাহু আনহা হইতে বর্ণিত হইয়াছে, রসুলেপাক স. বলিয়াছেন- একজন মুসলিমের উপর কোন মসিবত পেঁৗছিলে, এমনকি কোন কাঁটা বিঁধিলে বা জুতার ফিতা ছিড়িলেও, তাহা সেই মুসলিমের কৃত গোনাহর শাস্তি স্বরূপ- আর আলাহ্‌ যাহা ক্ষমা করিয়া দেন তাহার পরিমাণ তো বহুত বেশী। এখন বিপদের সৃষ্টি ও বিপদে পতিত হওয়াকে লক্ষ্য করিয়া- কুল্‌ কুলুম মিন 'ইনদালাহি- "বলিয়া দিন যে প্রত্যেক কাজ আলাহর তরফ হইতে হয়" ঘোষণা করা হইয়াছে এবং গোনাহ্‌র মাধ্যমে বান্দা যে সমস্ত বিপদ আপদকে টানিয়া আনিয়াছে, তাহাকে লক্ষ্য করিয়া "ফামিন নাফসিকা" অর্থাৎ "তাহা তোমার প্রবৃত্তির পক্ষ হইতে" বলা হইয়াছে। এখন ইহার মধ্যে আর কোন বৈপরীত্য থাকিল না। পক্ষান্তরে "হাসানাতিন" (নেয়ামতসমূহ) সম্পর্কে বলা যায় যে, তাহা সম্পূর্ণরূপে প্রতিপালকের অনুগ্রহ বিশেষ। বান্দাগণের যাবতীয় পুণ্যকর্ম শুধু তাঁহার অস্তিত্বের যে অনুগ্রহ তাহার সমান হইতে পারে না- উপরস্তু আলাহ্‌তায়ালার আরও কত যে অগণিত নেয়ামতসমূহ রহিয়াছে তাহা বর্ণনা করিয়া শেষ করা যায় না। রসুলে খোদা সলালাহু আলাইহি ওয়া সালাম বলিয়াছেন, "জান্নাতে কেহ প্রবেশ করিতে পারিবে না, আলাহর রহমত ব্যতীত। বিনয়ের সহিত জিজ্ঞাসা করা হইয়াছিল, ইহা কি আপনার ক্ষেত্রেও? তিনি স. বলিয়াছিলেন, হঁ্যা, আমিও আলাহর রহমতের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করিতে পারিব।" বান্দাগণের সৎকর্মসমূহের পুরস্কার হিসাবে ইহকাল এবং পরকালের যে সমস্ত নেয়ামত সম্পর্কে কোরআন ও হাদীসে বর্ণনা করা হইয়াছে- তাহা সম্পূর্ণরূপে আলাহ্‌তায়ালার অনুগ্রহের দান- যাহা বান্দার আমলকে সেই পর্যায়ে পেঁৗছাইয়া দেয়। শুধু এইটুকু আশা আমার চোখের পানি তোমার কাছে হে প্রভু যেন মুক্তা হয়ে হয় গো কবুল, ঝিনুকের সিক্ত বারিকে মুক্তায় অভিষিক্ত করিতে তুমি তো কভু করনাক ভুল।

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।