মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

বঞ্চিত থাকে না। আরও লিখিয়াছ যে, তাহাদের অধিকাংশই প্রথম মনোযোগের আকর্ষণে প্রভাবান্বিত হইয়া থাকে- আলহামদু লিলাহ, সমস্ত প্রশংসাই আলাহ্‌তায়ালার প্রাপ্য। তোমার প্রতি এই মহান অনুগ্রহের জন্য তুমি তাঁহার নিকট কৃতজ্ঞতা জানাইতে থাক, তবে আত্মগর্ব ও অহঙ্কার হইতে অবশ্যই সতর্ক থাকিবে। এই কাজ দাওয়াতের পর্যায়ভুক্ত, ইহাকে অত্যন্ত উচ্চ মর্যাদাসম্পন্ন বলিয়া মনে করিবে। সেইসঙ্গে সকল সময় এই কথা স্মরণ করিতে থাকিবে যে, আমি যথাযথভাবে এই মহৎ কাজ সম্পাদন করিতে পারিতেছি না। শিক্ষার্থীদের অবস্থাসমূহ পরীক্ষা-নিরীক্ষা করিয়া তাহার পরিমাপ করিবে ও তাহাদের প্রতি লক্ষ্য রাখিবে। তাহাদের প্রতি সঠিকভাবে মনোযোগ প্রদান করাকে উচ্চ শ্রেণীর ইবাদত বলিয়া মনে করিবে। তুমি এই কাজকে সহজ সাধারণ কাজ বলিয়া মনে করিও না। এই কাজ ও অন্যান্য হক আদায় করিবার পর সাধ্যানুযায়ী অধ্যয়ন ও স্মরণ (দরস্‌ ও জিকির) করিবার মত আনুগত্যের কাজে নিজেকে নিয়োজিত রাখিবে। আলাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা সেই ব্যক্তি যে আলাহর বান্দাগণের মধ্যে আলাহকে প্রিয় করে তোলে এবং তাহাদের মধ্যে আলাহ্‌র ভালবাসার সৃষ্টি করে।

মাওলানা মোহাম্মদ আমিনের নিকট লিখিত। মকতুব নং-৩৯

আলহামদু লিলাহী ওয়া সালামুন 'আলা ইবাদিহিলাজী নাস্ত্বফা - যাবতীয় প্রশংসা আলাহর জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। তোমার সুন্দর পত্রখানি পাইয়া অত্যন্ত প্রীত হইয়াছি। তুমি (সামগ্রিকভাবে এবং বাক্যাকারে) নিম্নবর্ণিত দুইটি আয়াতের সমতা কীভাবে বোধগম্য হইতে পারে তাহা জানিতে চাহিয়াছ- (১) "আপনি বলিয়া দিন যে, প্রত্যেক কাজ আলাহর তরফ হইতে হয়";(সুরা নেসা)।

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।