মাওলানা মোহাম্মদ সিদ্দীক পেশোয়ারীর নিকট লিখিত। মকতুব নং- ৩৭
বিসমিলাহির রহমানীর রহীম- পরম মেহেরবান ও দয়াবান আলাহর নামে আরম্ভ করিতেছি। তোমার পত্র পাঠ করিয়া আনন্দিত হইয়াছি। মোলা মোহাম্মদ শরীফ কাবুলী সম্পর্কে লোকজন বলিতেছে যে, এখন তাহার অনেক কিছু সংশোধন হইয়াছে এবং সে তাহার পূর্বের ত্রুটিপূর্ণ কার্যাবলীর পরিবর্তন করিয়াছে। এই পরিপ্রেক্ষিতে তাহার সম্পর্কে বিবেচনা করিয়া তাহার আগের ভুলত্রুটিসমূহ মাফ করিয়া দেওয়া যায়। তোমাকে ও তোমার নিকটে যাঁহারা আছেন তাঁহাদের সকলকে ওয়াস্ সালামু আলাইকুম।
মাওলানা মোহাম্মদ সিদ্দীক পেশোয়ারীর নিকট লিখিত। মকতুব নং- ৩৮
আলহামদু লিলাহী ওয়া সালামুন 'আলা ইবাদিহিলাজি নাস্ত্বফা- সমস্ত প্রশংসা আলাহতায়ালার জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। তুমি যে সুন্দর পত্রখানি পাঠাইয়াছ তাহা পাঠ করিয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি। সত্য, সুন্দর ও পবিত্র তরিকাতে আলাহতায়ালা তাঁহার ইচ্ছামাফিক তোমাকে অটল থাকার সৌভাগ্য দান করুন এবং আকাংখিত প্রিয়তমকে লাভ করার পথে সমস্ত প্রতিবন্ধকতা হইতে তোমাকে রক্ষা করুন। তুমি লিখিয়াছ যে, নির্দেশ অনুযায়ী, শিক্ষাদীক্ষার কাজ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা সহকারে সম্পাদন করিতেছ এবং এই পথের সন্ধানে আগত কোন পথিক তাহার শুভ-প্রভাব হইতে