মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

শায়েখ মোহাম্মদ শরীফ কাবুলীর নিকট লিখিত। মকতুব নং-৩৬

সকল প্রশংসা আলাহ্‌তায়ালার জন্য এবং তাঁহার প্রেরিত রসুল স. এর প্রতি দরূদ ও সালাম। ইহা জানিতে পারিলাম যে, তুমি তোমার পীর ও মোর্শেদ মাওলানা মোহাম্মদ সিদ্দীককে ব্যথিত ও পীড়িত করিয়াছ। তাঁহার মান-মর্যাদা তুমি ক্ষুণ্ন করিয়াছ। তাঁহার প্রতি তোমার দারুণ ঔদ্ধত্য ও দুর্ব্যবহার প্রকাশ পাইয়াছে এবং তোমার আগেকার আমলসমূহ বদলাইয়া গিয়াছে। মাওলানা তোমার প্রতি এত বেশী নারাজ হইয়াছেন যে, তিনি তোমার নিকট হইতে সমস্ত কিছু ছিনাইয়া লওয়ার জন্য অনুমতি চাহিয়াছেন। যে অখণ্ড মনোযোগ, অস্তিত্বহীন অবস্থা ও আলাহকে পাওয়ার আকুতি তোমার মধ্যে দেখা যাইত তাহার পরিপ্রেক্ষিতে এই সমস্ত কার্যকলাপ অত্যন্ত অবিশ্বাস্য ও বিস্ময়কর বলিয়া মনে হয়। পীর-মোর্শেদের সহিত যে সম্পর্ক তুমি ছিন্ন করিয়াছ এখন কাহার সহিত তাহা জোড়া লাগাইবে? অত্যন্ত আফসোস্‌ যে, অনুগ্রহের জন্য ঋণ স্বীকার করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার মত সাধারণ বোধটুকুও দুনিয়া হইতে উঠিয়া গিয়াছে। তোমার মত লোকের নিকট হইতেও যদি এই ধরনের রূঢ় আচার-আচরণ প্রকাশ পায় তাহা হইলে অন্যান্য মানুষের উপর আর কতখানি ভরসা রাখা যায়। এইরূপ হইলে তো ভবিষ্যতে যে কেহ আধ্যাত্মিক উন্নতি সাধন করিয়া সৃষ্টজগতে স্বীকৃতি অর্জন করিবে অথবা নিজের আভ্যন্তরীণ অবস্থা বেশ কিছু ভাল বলিয়া মনে করিবে- সে অনুরূপভাবে তাহার পীর-মোর্শেদের নিকট হইতে সকল সম্পর্ক ছিন্ন্‌ করিয়া ফেলিবে- 'নিশ্চয় আমরা আলাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁহারই দিকে প্রত্যাবর্তনকারী।'

টীকাঃ শায়েখ মোহাম্মদ শরীফ কাবুলী ছিলেন হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর নিকট হইতে খেলাফতপ্রাপ্ত হজরত মাওলানা খাজা মোহাম্মদ সিদ্দীক পেশোয়ারী র. এর খলিফা। তাঁহার পীর ও মোর্শেদ তাঁহার উপর একসময় অসন্তুষ্ট হইয়াছিলেন। পরে তাঁহার পীরের নিকট হইতে তিনি ক্ষমা প্রার্থনা করিলে তাঁহাকে ক্ষমা করিয়া দেওয়া হয়। (রওজাতুল কাইউমিয়া দ্বিতীয় খণ্ড)।

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।