মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

তুমি তোমার মুরিদ সূফী মোহাম্মদ শরীফের দুর্ব্যবহারের বিষয়ে বারবার লিখিয়াছ। দেখ, সে যাহাকিছু বেআদবী ও অসম্মান করিয়াছে, তাহা কেবলমাত্র তোমার সঙ্গে নয়, এই সিলসিলাভুক্ত সমস্ত বুজুর্গের সঙ্গেই করা হইয়াছে। তুমি তাহার পীর এবং তাহার উপর তুমি বিরক্ত হইয়াছ। সেক্ষেত্রে তাহার সহিত আমাদের সম্পর্ক কোথায়? সাধু-ফকিরদের মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহা খুব কম থাকে। তোমার মুরিদকে এই সঙ্গে পৃথকভাবে এই ধরনের অসদাচরণের পরিণতি ও বিপদ সম্পর্কে দু-চার কথা লিখিয়া দিলাম। ইহাতে যদি তাহার বোধোদয় হয় তাহা হইলে উত্তম অন্যথায় সে যাহা কিছু বুঝিবে বা করিবে তাহার প্রতিফল তাহাকেই ভোগ করিতে হইবে। তুমি জানিতে চাহিয়াছ, তোমার মধ্যে যে আস্বাদহীন নির্লিপ্ত অবস্থার প্রকাশ তাহা কি বুলন্দ হিম্মতের জন্য নাকি যোগ্যতার ক্ষেত্রে অপূর্ণতাজনিত কারণে? দেখ, অদৃশ্য সংযোগ যত বেশী উচ্চস্তরের দিকে পেঁৗছাইতে থাকে তত বেশী অজ্ঞাত থাকিয়া তাহা বাহ্যিক বলয়কে স্বাদহীন করিয়া রাখে- কেননা রূপ μমশঃ অরূপের নাগালের বাহিরে বহুদূরে থাকিয়া অপরিচিত হইয়া যায়। কোন আরিফ মারেফতের ক্ষেত্রে যত বেশী ঊর্ধ্বে আরোহণ করিবে, এই স্বাদহীনতার অবস্থা তাহার তত বাড়িতে থাকিবে এবং সেই অদেখার যত নিকটে আসিতে থাকিবে ততই যেন সে আরও দূরে, আরও দূরে সরিয়া যাইবে। ইহা যেন সেই রশি পাকানেওয়ালা এক শিষ্যের গল্পের মত, যে তাহার ওস্তাদকে বলিয়াছিল 'আমি রশিতে যত বেশী পাক দিয়া যাইতেছি, আপনার নিকট হইতে তত বেশী দূরে চলিয়া যাইতেছি।' তুমি লিখিয়াছিলে, তোমার এইরকম মনে হয় যে, সৃষ্টিসমূহের দিকে প্রত্যাবর্তন করা কোন ব্যক্তির জন্য পূর্ণতাপ্রাপ্তির দলিল হইতে পারে না। নিঃসন্দেহে তাহাই বটে, কারণ সৃষ্টিসমূহকে স্বীকার করা স্রষ্টাকে স্বীকার করার দলিল নয়। কেননা, বাতিল বা মিথ্যাচার দ্বারাও কখনও কখনও সম্মান লাভ হইতে পারে- তাহা ইহলে সৃষ্টির মধ্যে এই প্রত্যাবর্তন কেমন করিয়া পূর্ণতার দলিল হইতে পারে? ওয়াস্‌ সালাম। টীকাঃ হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর খলিফাগণের মধ্যে মাওলানা খাজা মোহাম্মদ সিদ্দীক পেশোয়ারী র. ছিলেন অন্যতম প্রবীণ খলিফা। তাঁহাকে খেলাফত প্রদান করিয়া পেশোয়ারে পাঠাইয়া দেওয়া হইয়াছিল। সেখানে জনসাধারণ তাঁহাকে মনেপ্রাণে গ্রহণ করিয়াছিলেন। তাঁহার নিরলস প্রচেষ্টায় বহু ব্যক্তি পথভ্রষ্টতার আবর্ত হইতে নিষ্কৃতি লাভ করিয়া মুক্তির তীরে পেঁৗছাইতে সক্ষম হইয়াছিলেন। তাঁহার নিকট হইতে অনেকে খেলাফতও লাভ করিয়াছিলেন।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।