মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা মোহাম্মদ সিদ্দীক পেশোয়ারীর নিকট লিখিত । মকতুব নং-৩৫

শুরু করিতেছি আলাহর নামে। যাবতীয় প্রশংসা আলাহ্‌তায়ালার জন্য, রসুলে করীম স. এর প্রতি দরূদ ও সালাম। তোমার পত্র পাইয়া আনন্দিত হইয়াছি। আলাহ্‌পাকের কাছে হাজার হাজার শোকর যে, ফকিরদের স্মরণ করা হইতে তুমি গাফেল হইয়া থাক নাই এবং তোমার লক্ষ্যকে অত্যন্ত সাহসের সঙ্গে তুমি একমাত্র আকাঙ্িখত বস্তুর দিকে কেন্দ্রীভূত করিয়াছ। তুমি চিঠিপত্রে প্রায় মৃত্যুর প্রভাবজনিত আতঙ্কের কথা লিখিয়া থাক। ইহা তো এমন এক শোক-দুঃখের ব্যাপার যাহা কবর পর্যন্ত সঙ্গী হইয়া থাকে। কোন মুসলমানের পক্ষে এই দুঃখ-চিন্তা ভুলিয়া থাকা উচিত নয়- কম- বেশী কিছু না কিছু তাহা থাকিতে হইবে। যাহার এই দুঃখ অধিকমাত্রায় আছে তাহার জন্য ইহা পূর্ণ ঈমানের আলামত। তুমি সেই নেয়ামতের জন্য কৃতজ্ঞতা পালন কর- "তোমরা শোকর আদায় করিলে আমি তোমাদের জন্য নেয়ামত আরও বর্ধিত করিয়া দিব।" তুমি লিখিয়াছ যে, পরিপূর্ণ ঈমান অর্জন করার ব্যাপারে কোন সুসংবাদ তুমি লাভ করিতে পার নাই। আলাহ্‌পাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি যে, তুমি পূর্ণ ঈমানের ব্যাপারে সুসংবাদ প্রাপ্তির জন্য প্রার্থনা জানাইয়াছ- যেমন তুমি লিখিয়াছ যে, সব সময় আলাহ্‌তায়ালার নিকট তুমি অনুনয়-বিনয়ের সহিত প্রার্থনা করিয়া থাক, যেন তিনি তোমাকে সামান্য পরিমাণ ঈমান নসীব করেন। বিশেষ করিয়া রমযান মাসে যখন তুমি অসুস্থ ছিলে, তখন তোমার প্রতি এলহাম হইয়াছিল যে, 'আমার ভাণ্ডারে কোন কিছুর কমতি নাই, তুমি পূর্ণ ঈমানের জন্য প্রার্থনা কর।' সেই পরম দাতা ও দয়ালু যখন এই ধরনের বস্তু পরিপূর্ণতার সঙ্গে তাঁহার নিকট হইতে প্রার্থনা করিবার জন্য ইঙ্গিত প্রদান করেন- যাহা তাঁহার নিকট সর্বদা মজুদ আছে- সেক্ষেত্রে এই আদেশ তাঁহার করুণার দান ও বখশিশের দলিল হইয়া যায়। এমনিতে বিশ্বাসের দৃষ্টিতেও যদি দেখ তবু সুসংবাদ প্রাপ্তির খবর সঠিক, তবু যেহেতু একেবারে নিশ্চিতভাবে কিছু বলা যায় না (কেননা ওহী বা প্রত্যাদেশ বন্ধ হইয়া গিয়াছে) সেইজন্য প্রবৃত্তিজনিত সন্দেহ থাকিয়া যায় এবং ভয় ও আশাও থাকে।

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।