মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ١٠٦
📝 نص 📖 PDF

মোহাম্মদ ফারুকের নিকট লিখিত। (খাজা আবদুল গফুর সমরখন্দীর পুত্র) মকতুব নং-৩৩

উন্নতিকামী ও সৌভাগ্যের পরিচয় বহনকারী, তোমাকে দোয়া জানাইতেছি। দ্বীনের এলেম ও জ্ঞান অর্জন করিয়া তুমি বাগ্মী হওয়ার চেষ্টা কর। তোমার সকল কার্যকলাপ যাহাতে এলেম অনুযায়ী হয় তাহার জন্যও চেষ্টা ও পরিশ্রম করিও। বেআদব, বিভেদ সৃষ্টিকারী ও পথভ্রষ্ট বেদাতী ব্যক্তিগণের সহবত হইতে নিজেকে দূরে রাখিও। তুমি যে সংযোগ (নেসবত) গ্রহণ করিয়াছ, তাহার মধ্যে নিজ অন্তরকে পরিপূর্ণ রাখিও; তাহার অধ্যাবসায়ে রত থাকিও এবং যাহাকিছু সেই অধ্যাবসায় ও স্থায়ীত্বের পরিপন্থী তাহা বর্জন করিও। সত্যি, ইহা আলাহ্‌তায়ালার যে কি সুন্দর নেয়ামত, যাহার বাহিরের সবকিছু শরীয়তের আদেশ-নির্দেশ দ্বারা সুসজ্জিত এবং ভিতরের সবকিছু উন্নত সম্পর্ক (নেসবত) দ্বারা সমৃদ্ধ। তোমার বড় ভাইয়ের সহবতকে মূল্যবান ও মর্যাদাদায়ক বলিয়া মনে করিবে। তাহার মজলিশের সহিত নিজের সংশ্রব রাখিবে এবং যেভাবে সে পরিচালনা করে তাহার প্রতি তুমি যথাসাধ্য মনোযোগ দিবে। নিজ অবস্থার কথা সকল সময় লিখিতে থাকিবে এবং ফকিরদের এই সম্পর্কের সহিত নিজেকে কায়েম রাখিবে। ওয়াস্‌ সালাম।

খাজা মোহাম্মদ ফারুকের নিকট লিখিত। মকতুব নং-৩৪

বিসমিলাহির রহমানীর রহীম- পরম দয়ালু ও দাতা আলাহ্‌তায়ালার নামে আরম্ভ করিতেছি। রসুলে করিম স. এর উপর এবং দৃঢ়ভাবে তাঁহার তরিকা অনুসরণকারীগণের উপর অশেষ দরূদ ও সালাম। জানিতে পরিলাম যে, তুমি সময়ে নিজেকে বাগ্মি হিসাবে প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করিতেছ এবং সাধ্যমত অর্থহীন কাজে নিয়োজিত থাক না। ইহার জন্য

— صفحة ٦٩ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.