মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

অতএব আমাদের মত বিভ্রান্তজনদের জন্য ইহা অবশ্য কর্তব্য যে, মূল্যবান জীবনকে তাহার প্রকৃত তাৎপর্যের সহিত সঙ্গতি রাখিয়া অতিবাহিত করি এবং এই নশ্বর জীবনকে আলাহ্‌তায়ালার অসীম জ্ঞান ও রহস্যের জগতে নিয়োজিত রাখার ইচ্ছা পোষণ করিয়া সর্বান্তকরণে তাহা কবুল করিয়া লই; সত্যবাদীদের স্বভাব- চরিত্র এবং পুণ্যাত্মাগণের প্রশংসা ও গুণাবলী দ্বারা এই গুঢ়তত্ত্বের বিশেষণ ও হাদিসের ব্যাখ্যা খুঁজি; এই জ্ঞানরহস্যের বিষয়গুলিকে আমল করার জন্য তাহার অনুসন্ধানের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করি এবং যে কোন স্থান হইতে যদি তাহার খোশবু আসিয়া পেঁৗছায় তাহার সন্ধানে যেন সেখানে উপস্থিত হই। পাওয়ার আশায় পাতিয়া রাখা লালসার হস্ত যদি এই ধনাগারের নগদ প্রাপ্তি হইতে খালিও থাকে, তবুও তাহার সন্ধান হইতে ও তাহাকে হারানোর ব্যথা হইতে যেন কখনও বিচ্ছিন্ন না হইয়া পড়ি এবং যাহারা অবাধ্য তাহাদের দলের বাহিরে যেন থাকিতে পারি। কোন এক দরদী কী সুন্দরভাবেই না বর্ণনা করিয়াছেনঃ- এই ব্যাকুল হৃদয় আর তৃষ্ণার্ত দু-চোখ খুঁজিয়া পেয়েছে কাজ ত্যাজি সব কিছু চোখ দুটি শুধু তোমারে খুজিয়া মরে মন ছুটে চলে তোমারই পিছু পিছু।

ওয়াস্‌ সালাম।

তাজকিরাতুল আম্বিয়া গ্রন্থের বর্ণনা মতে, তিনি আকবরাবাদে (আগ্রায়) ১০৫৮ হিজরিতে পরলোক গমন করেন। কিন্তু তারিখে মোহাম্মদী (রেজা লাইব্রেরী, রামপুর) গ্রন্থ অনুযায়ী তিনি ১৮ই সফর ১০৫৯ হিজরিতে ইন্তেকাল করেন। কেহ কেহ ১০৬১ হিজরিতে তাঁহার মৃত্যু হয় বলিয়া বর্ণনা করিয়াছেন। নুযহাতুল খাওয়াতির গ্রন্থের পঞ্চম খণ্ডে তাঁহার ওফাতের তারিখ ১৮ই সফর ১০৬০ হিজরি বলিয়া উলেখ করা হইয়াছে।

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।