বর্ণনা করা হইয়াছে, ওস্তাদ আবুল কাসেম কুশায়েরী রহমতুলাহ আলাইহি একদা হজরত বু আলী দাক্কাক কুদ্দিসা সিররূহুকে, তাঁহার মৃত্যুর পর স্বপ্নে দেখিতে পান যে, তিনি অত্যন্ত অস্থির অবস্থায় আছেন এবং কাঁদিতেছেন। ইহার কারণ জানিতে চাহিয়া ওস্তাদ কাসেম তাঁহাকে জিজ্ঞাসা করেন, 'জনাব আলী; আপনার এই অস্থিরতা কি জন্য? আপনি কি পুনরায় দুনিয়াতে ফিরিয়া আসিতে চান?" উত্তরে বু'আলী তাঁহাকে জানান, "হঁ্যা, তাই চাই। কিন্তু শুধু উপদেশ দিবার জন্য নয় এবং এই জন্যও নয় যে, সেখানে মজলিস জমাইব; বরঞ্চ এই জন্য যে, সেখানে যাওয়ার পর লাঠি হাতে প্রস্তুত হইয়া যাইব এবং সমস্ত দিন ধরিয়া প্রত্যেকের বাড়িতে বাড়িতে হাজির হইয়া হাতের লাঠি ও দরজার শিকল দ্বারা দরজাগুলি খটখট করিয়া লোকজনদের ডাকিয়া তুলিব এবং বলিব, 'হে লোকসকল, এমনভাবে গাফেল হইয়া থাকিও না- তোমরা ইহা বুঝিতে পারিতেছ না যে, কোন আসল জিনিস হইতে তোমরা গাফেল হইয়া আছ। বলে দেব গৃহবাসী প্রভুদের সাবধান করে এখনো কিসের আশায় রয়েছ অঘোরে তোমরা মোহাচ্ছন্ন বেখবর? দুনিয়ার লোভে মেতে শত ভাবনায় ছুটাছুটি করেছ জনম ভোর, এবার স্বীকার করে নিজের সকল দোষত্রুটি নেমে পড় বাকী জীবনটা নিয়ে সৎকাজে সহজ মুক্তির খোঁজে।
করিও না।" পরে তিনি নিজের সঙ্গে তাঁহাকে সেরহিন্দে লইয়া আসেন। সেখানে তিনি বৎসরের পর বৎসর ধরিয়া মোজাদ্দেদিয়া আস্তানায় অবস্থান করেন এবং উচ্চ স্তরের মাকামসমূহের আনুকূল্য লাভ করিযা ধন্য হন। অবশেষে তাঁহাকে অনুমতি প্রদান করিয়া বরহানপুর পাঠাইয়া দেওয়া হয়। মীর সাহেব দুইবার বিভিন্ন অজুহাতে বরহানপুর শহর হইতে চলিয়া আসেন; কিন্তু তৃতীয়বারেও তিনি বরহানপুর যাওয়ার জন্য আদিষ্ট হন। এইবার তিনি বরহানপুর আসিয়া পেঁৗছাইলে তিনি সেখানকার রূপ ও পরিবেশের পরিবর্তন দেখিতে পান। তখন হইতে তাঁহার মজলিশে বিস্ময়কর অবস্থাসমূহের প্রকাশ ঘটিতে থাকে। অনেক লোক তাঁহার নিকট নকশ্বন্দীয়া সিলসিলায় দাখিল হইয়াছিলেন। বহু পাপী ও অসৎ ব্যক্তি তাঁহার সংস্পর্শে সংশোধিত হওয়ার পর সৎ ও ধার্মিক জীবনযাপনে ফিরিয়া গিয়াছিলেন। 'জবদাতুল মাকামাত' গ্রন্থ-প্রণেতা মাওলানা মোহাম্মদ হাসেম কাশমী র. তাঁহারই প্রদর্শিত পথে হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর নিকট শিষ্যত্ব ও মর্যাদা লাভের সৌভাগ্য অর্জন করিয়াছিলেন। যদিও পুঁথিগত জাহেরী বিদ্যা তিনি খুব কমই জানিতেন তথাপি হজরত মোজাদ্দেদ র. এর আধ্যাত্মিক জ্ঞানের বিষয়সমূহ বুঝিবার ব্যাপারে তাঁহার বিশেষ পারদর্শিতা ছিল। স্বয়ং হজরত মোজাদ্দেদ র. আলাহর দেওয়া বুদ্ধি ও অনুভূতি সম্পর্কে তাঁহার প্রশংসা করিয়াছেন। মকতুবাতে মোজাদ্দেদিয়ার মধ্যে তাঁহার নামে বহু মকতুব রহিয়াছে। (জবদাতুল মাকামাত)।