মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

না পারিলে এবাদতে নিজ অস্তিত্ব করিতে তুমি সম্পূর্ণ বিলীন পাবে না খুঁজিয়া কভু আলাহর দরবারে যেতে পথ কোনদিন। বুদ্ধিমান বন্ধুগণের জন্য জরুরী হইতেছে, কাজ হাসিল করা ও নগদ রোজগার করিবার বিষয়ে যেন তাহারা ভালভাবে চিন্তাভাবনা ও বিচার-বিবেচনা করে। যে কেহ এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করিতে পারিয়াছে "তাহার জন্য অত্যন্ত সুসংবাদ।" তাহার উচিত সে যেন মারেফতের এই সফলতাকে তাহাদের জন্য কাজে লাগায়, যাহারা তাহা লাভ করিতে পারে নাই। যে ব্যক্তির জন্য এখনও পর্যন্ত মারেফতের পথ উন্মুক্ত হয় নাই এবং এই দৌলতের জন্য অনুসন্ধানের ব্যাপারে যাহার কোন দরদ নাই "তাহার জন্য অত্যন্ত দুঃসংবাদ।" কেননা, মানবজাতি হিসাবে তাহাকে সৃষ্টি করার যে উদ্দেশ্য ছিল, তাহা সে সম্পন্ন করে নাই এবং দুনিয়াতে তাহার নিকট হইতে যে জিনিস চাওয়া হইয়াছিল তাহা সে পরিপূর্ণ করে নাই। নিজের খায়েশ-খুশী ও অন্যান্য অপ্রয়োজনীয় কাজে জীবনের মূল্যবান সময়কে ব্যয় করিয়াছে এবং পূর্ণ যোগ্যতা সত্ত্বেও উর্বর মানব জমিনকে সে হেলাফেলায় নষ্ট করিয়াছে। টীকাঃ নিজ সন্তানগণ ব্যতীত, মীর মোহাম্মদ নোমান আকবরাবাদী ছিলেন হজত মোজাদ্দেদে আলফে সানি র. এর প্রথম খলিফা। তাঁহার পিতার নাম ছিল সৈয়দ শামসুদ্দীন এহিয়া- যিনি মীর বুজুর্গ নামে সমধিক পরিচিত ছিলেন। মীর মোহাম্মদ নোমান ৯৭৭ হিজরিতে সমরখন্দে জন্মগ্রহণ করেন। স্বপ্নে আদিষ্ট হইয়া হজরত ইমামে আজম র. এর ইচ্ছানুযায়ী তাঁহার নাম নোমান রাখা হয়। বাল্যকাল হইতেই তাঁহার মধ্যে দরবেশসুলভ কার্যকলাপ পরিদৃষ্ট হইত। তখন হইতেই তিনি ফকীর দরবেশগণের নিকট যাতায়াত করিতেন। হিন্দুস্তানে আসার পর তিনি বহু সাধু-দরবেশের সহিত দেখা সাক্ষাৎ করেন। এমন কি হজরত খাজা মোহাম্মদ বাকী বিলাহ্‌ নক্‌শবন্দী দেহলবী র. এর খেদমতে তিনি দিলী আসিয়া পেঁৗছেন এবং তাঁহার মধ্যে সীমাহীন সৌন্দর্য ও দয়ার সমাবেশ দেখিয়া তিনি নক্‌শবন্দীয়া তরিকায় দাখিল হন। হজরত খাজা র. যখন হজরত মোজাদ্দেদ র. কে বায়াত ও হেদায়েত করিবার অনুমতি প্রদান করেন এবং নিজের মুরিদদিগকে তাঁহার উপর সোর্পদ করেন, তখন সেই মুরিদগণের মধ্যে মীর মোহাম্মদ নোমানও অন্তভুর্ক্ত ছিলেন। তিনি যখন হজরত মোজাদ্দেদ র. এর খেদমতে হাজির হন তখন হজরত মোজাদ্দেদ র. তাঁহাকে বলেন, "তুমি আমাদেরই একজন। কিন্তু আরও কিছুদিন তুমি আমাদের পীর ও মোর্শেদ হজরত খাজা র. এর খেদমতে থাকিয়া যাও" হজরত খাজা র. এর ইন্তেকালের পর যখন হজরত মোজাদ্দেদে আলফে সানি র. দিলীতে তশরীফ আনেন তখন মীর সাহেব তাঁহার খেদমতে একটি লিখিত আরজি পেশ করেন, যাহাতে তিনি তাঁহার মনে অসহায় অবস্থা, দুর্ভাগ্য ও অযোগ্যতা সম্পর্কে জানান এবং সেইসঙ্গে ইহাও লেখেন, আমি হজরত সাইয়েদুল মুরসালীন হজরত মোহাম্মদ সলালহু আলাইহি ওয়া সালামের বংশধর, একমাত্র ইহা ব্যতীত নির্ভর করিবার মত আমার নিকট আর কোন ওসিলা নাই। তাঁহার এই লিখিত আরজি পাঠ করিয়া হজরত মোজাদ্দেদ র. এর অন্তর ভাবাবেগে আপুত হইয়া উঠে এবং তিনি বলেন, "মীর তুমি কোন চিন্তা

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।