মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

এমন ধরনের কোন উপস্থিতির সম্পর্ক নয়, যাহার পর কোন অনুপস্থিতি থাকিবে- তাহা বুজুর্গ ও মহাত্মাগণের নিকট বিশ্বস্ত নহে। যে পর্যন্ত না সেই উপস্থিতির সমাচার নিজের যোগ্যতা ও গুণের সমন্বয়ে একাত্ম হইয়া যায়- যেমন, শ্রবণ করা হইতেছে শ্রবণ শক্তির গুণ এবং দেখা হইতেছে দৃষ্টিশক্তির গুণ- সেই অবধি এই অভিজাত সম্পর্ক প্রতিবিম্বত হইবে না ও তাহার সম্পর্কে ধারণা করা যাইবে না। আমি তো কেবল বুজুর্গগণের তরিকা কীভাবে হাসিল করিতে হয় সেই সম্পর্কে বলিয়ছি- প্রকৃত সত্য তো এই আলোচনার বহু ঊর্ধ্বে অবস্থিত। ইহা এমনই রহস্যময় যে, এই ধরনের আলোচনা দ্বারা ইহার ব্যাখ্যা প্রদান করা অত্যন্ত দূরূহ ব্যাপার। "যে ইহার আস্বাদ গ্রহণ করে নাই সে ইহার কিছুই জানিতে পারে নাই।" সাধু-সজ্জনদের স্বল্পকালীন সাহচর্য দ্বারা ইহার আস্বাদন ক্ষমতা ও প্রেমের ব্যাপ্তি লাভ করা খুবই কঠিন- ইহার অর্থ বুঝিবার চেষ্টা করিবে। ওয়াস্‌ সালাম।

মীর মোহাম্মদ নোমান আকবরাবাদী র. এর নিকট লিখিত। মকতুব নং-৩২

আলহামদুলিলাহি ওয়াসালামুন 'আলা ইবাদিহিলাজী নাস্ত্বফা- সমস্ত প্রশংসা আলাহর এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। এই পত্রখানি একটি স্মরণীকা। সম্মানিত জ্ঞানী বন্ধুগণের প্রতি এই ভগ্ন-হৃদয় নগণ্য ফকিরের আরজ- 'হে অন্তর চক্ষুর মালিকগণ, তোমরা একটু গভীরভাব চিন্তা কর।" মানুষকে সৃষ্টির উদ্দেশ্য যে আলাহ্‌তায়ালার পরিচয় সম্পর্কে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা- তাহা ভালভাবে অনুধাবন করিতে হইবে। এই আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে যোগ্যতার তারতম্য অনুযায়ী বিভিন্নজন বিভিন্ন মত পোষণ করে। প্রত্যেকেই নিজ নিজ জ্ঞান অনুযায়ী এই বিষয় সম্পর্কে অভিমত প্রকাশ করিয়াছেন। কিন্তু সূফী-সাধকগণ এই বিষয়ে উচ্চতর পর্যায়ে এবং সাধারণ ক্ষেত্রে সম্মিলিতভাবে যে একমত পোষণ করেন এবং নৈকট্য লাভের ক্ষেত্রে উন্নতির জন্য অবধারিতরূপে যাহা অত্যন্ত জরুরি হিসাবে তাঁহাদের নিকট বিবেচিত- তাহা হইতেছে, পরিচয়ের মধ্যে বিলীন হওয়া ব্যতীত মারেফত প্রকাশযোগ্য ও শুদ্ধ হয় না।

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।