মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

হে সৌভাগ্যের চিহ্নধারী, যৌবনকালের এই মৌসুম এবং বর্তমানের এই অবসরকে আলাহর দান বলিয়া মনে করিও আর প্রকৃত মাওলার আনুগত্যের জন্য যৌবনের এই সময়কে খরচ করিও। এই সময়টা কাজ করিবার জন্য প্রকৃষ্ট সময়। অন্যথায় কেবল ভাগ্যের উপর ছাড়িয়া দিয়া জীবন অতিবাহিত করা ও চলিয়া যাওয়াতে অথবা বার্ধক্যের সামর্থ্যহীন দুর্বল সায়াহ্নে আর কাজের কাজ কী হইতে পারে? হাদিস শরীফে আছে, "সাত শ্রেণীর মানুষকে আলাহতায়ালা নিজের ছায়ার মধ্যে সেই সময়ে আশ্রয় দান করিবেন যখন কেবলমাত্র তাঁহার ছায়া ব্যতীত কোন ছায়া থাকিবে না। সেই (৭) শ্রেণীর মানুষ হইতেছে ঃ- (১) ন্যায় বিচারক নেতা (২) এমন জওয়ান যে আলাহতায়ালার এবাদত-বন্দেগীর মধ্যে রত থাকিয়া μমশঃ উন্নতি সাধন করিয়াছে (৩) এমন ব্যক্তি যাহার অন্তর মসজিদের মধ্যে আবদ্ধ হইয়া থাকিত (৪) এমন দুইজন লোক যাহারা কেবলমাত্র আলাহর ওয়াস্তে নিজেদের মধ্যে মিল-মহব্বত রাখিত, আলাহর প্রতি ভালবাসার খাতিরে তাহারা একসঙ্গে সমবেত হইত এবং সেই একই কারণে নিজ নিজ গৃহে ফিরিবার জন্য পৃথক হইয়া যাইত (৫) সেই ব্যক্তি যাহাকে প্রভাবশালী অভিজাত ঘরের কোন রূপসী রমণী খারাপ কাজের জন্য আমন্ত্রণ জানায় আর সে তাহার প্রস্তাব অস্বীকার করিয়া বলিয়া দেয় যে, আমি ভয় করি আলাহকে (৬) সেই ব্যক্তি যে আলাহর নামে (প্রচুর) দান-খয়রাত করে গোপনীয়তার সঙ্গে- এমনকি ডান হাত দ্বারা যাহা সে দান করে তাহার খবর বাম হাতকে পর্যন্ত জানিতে দেয় না এবং (৭) সেই ব্যক্তি, যে নির্জনে বসিয়া আলাহকে স্মরণ করে এবং তাহার দুই চক্ষু হইতে অশ্রুর ধারা বহিতে থাকে। ( বোখারী, মুসলিম)। চেষ্টা কর, যাহাতে শুভ পরিণামবাহী (শেষের) ছয়টি আমলের উপর কায়েম থাকিতে পার এবং ইমামের (ধমীর্য় নেতা যাঁহারা নবী করিম স. এর পরে ধর্মে নেতৃত্ব প্রদান করিয়াছেন) প্রতিনিধি হিসাবে আদালতে নিজেকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাখিতে পার। ইহা ভালভাবে জানিয়া রাখিবে যে, আমাদের বুজুর্গগণের এই তরিকা হইতেছে সুন্নতের প্রতি অনুগত থাকা, বেদাত (ধর্মে কোন বিকৃতি বা রদবদল) হইতে দূরে সরিয়া থাকা এবং মহান ও পবিত্র সত্তা আলাহর নিকট নিজ অসহায়তা ও অস্তিত্বহীনতার দ্বারা সার্বক্ষণিকভাবে তাঁহার মনোযোগ ও তত্ত্বাবধানের মধ্যে অবস্থান করা। আলাহ ব্যতীত অন্য সবকিছুর বর্জনকে অর্জন করিতে হইবে- এমনকি সর্ব প্রকার বস্তুজাত জ্ঞান ও আকাঙ্খার সম্পর্কও বিলুপ্ত হইয়া যাইবে এবং এক আলাহ ছাড়া যাবতীয় বস্তুর দাসত্ব হইতে মুক্তিলাভ করিতে হইবে। মন কদাপি বিষয়-বৈভব-অর্থ-সম্পদ-বস্তু-সামগ্রীর খুশীতে উচ্ছল কিংবা তাহার শোকে কাতর হইবে না। এমনকি ঈপ্সিত মূলসত্যের সহিত নিজ অন্তরের উপস্থিতির খবর এইরকম হইবে যেখানে পরে আর কোন গোপনীয়তা থাকিবে না।

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।