মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

"যে ব্যক্তি এই জগতে অন্ধ হইয়া থাকিল পরকালেও (আখেরাতেও ) সে অন্ধ হইয়া উঠিবে এবং সে চরম পর্যায়ের পথভ্রষ্ট।" সে যে আমার চেনে ওগো, সবকিছু মোর জানে, কী করি আর কোথায় থাকি সব খবরই রাখে চেনে জানে বলে যে গো ভয় তো আমার সেইখানে থাকত না যে দুঃখ কোন না চিনিলে এই আমাকে আসল কথা হইতেছে, কাজ করিতে হইবে। তর্ক-বিতর্ক কিংবা বাদানুবাদ দ্বারা কোন পথ পাওয়া যায় না। আশা করি, বহুদূরে পড়িয়া থাকা এই দীনহীনের প্রতি তাওয়াজ্জোহ ও দোয়ার জন্য ওখানকার সৎকর্মপরায়ণ পুণ্যাত্মা ব্যক্তিগণকে অনুরোধ করিবে। ওয়াস্‌সালাম।

মিরযা লুৎফুলাহর নিকট লিখিত। মকতুব নং-৩১

বিসমিলাহীর রহমানির রাহীম- আরম্ভ করিতেছি মহান দয়ালু ও দাতা আলাহর নামে। আলহামদু লিলাহি ওয়াসালামুন 'আলা ইবাদিহিলাজী নাস্ত্বফা- সমস্ত প্রশংসা আলাহ্‌তায়ালার, আর তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। তোমার পত্র পাইয়া আনন্দিত হইয়াছি। যৌবনে, আনন্দ উলাস ও ভোগ- বিলাসের কালে যদি প্রকৃত ভালবাসার আকাঙ্খা অন্ধকার অন্তরের মধ্যে উদ্ভাসিত হইয়া উঠে এবং সেই নিত্য ও চিরন্তন প্রেমাস্পদের ইশকে আত্মার সৌভাগ্য প্রকাশিত হইতে থাকে, তবে তাহা হইবে সর্বোৎকৃষ্ট বেহেশতি নিয়ামত (অনুগ্রহ)। অলি-আলাহ ও ফকির-দরবেশগণের সহিত ভালবাসা রাখা সেই মূল ভালবাসারই নিদর্শন। আবার তাঁহাদের সহিত ভালবাসার সম্পর্ক রাখার বিষয়টি হইতেছে, সত্যিকার অর্থে প্রকৃত ভালবাসার স্পষ্ট দলিলস্বরূপ। পীর আনসার কুদ্দিসা সিররূহু বলিয়াছেন, "হে আলাহ, তুমি তোমার বন্ধুগণের সঙ্গে লেনদেনের কী আশ্চর্য ধরন যে জুড়িয়া রাখিয়াছ, যাহার ফলশ্রুতিতে যে তাঁহাদেরকে চিনিতে পারিয়াছে সে তোমাকে পাইয়াছে এবং যে পর্যন্ত সে তোমাকে পায় নাই সে পর্যন্ত তাঁহাদেরকে সে চিনিতে পারে নাই।" এই দলের সহিত যাহারা ভালবাসা স্থাপন করে তাহারাও এই দলের সঙ্গীবিশেষ। "যে লোক যাহাকে ভালবাসে সে তাহার সঙ্গী" এই হাদিস তুমিও শুনিয়া থাকিবে।

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।