মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ١٠٦
📝 نص 📖 PDF

খাজা মোহাম্মদ ফারুকের নিকট লিখিত। মকতুব নং-৩০

মানব জাতিকে সৃষ্টি করার প্রধান উদ্দেশ্য হইতেছে, আদমসন্তানগণ তাহাদের সৃষ্টিকর্তা সম্পর্কে সম্যক পরিচয় ও সঠিক জ্ঞান লাভ করিবে। আর তাঁহার সহিত পরিচিত হইতে হইলে সেই পরিচয়ের জন্য নিজেকে বিলীন করিয়া না দেওয়া পর্যন্ত তাঁহার সম্পর্কে আধ্যাত্মিক জ্ঞান বা প্রকৃত পরিচয় (মারেফাত) লাভ করা যায় না। আমাদের মত পথভ্রান্ত ও বিচ্যুত মানুষের জন্য যাহা সর্বাধিক জরুরী তাহা হইতেছে, এই অমূল্য জীবনকে মারেফতের সেই দৌলত হাসিল করিবার জন্য সর্বাত্মকভাবে নিয়োজিত রাখা এবং এই নশ্বর জীবনে মৃত্যুর পূর্বেই মৃত্যুকে বরণ করিয়া চিরস্থায়ী মূলসত্য অমরত্মের দিকে জীবনকে প্রধাবিত করা। অত্যন্ত পরিতাপের বিষয়, মানুষের নিকট হইতে যাহা চাওয়া হইয়াছে অর্থাৎ যাহা করিবার জন্য তাহাদিগকে আদেশ করা হইয়াছে তাহারা তাহা প্রতিপালন না করিয়া অন্যান্য বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। এমনকি, এমন সব বিষয়বস্তু প্রতিষ্ঠিত করিবার পিছনে লাগিয়া থাকে যাহার কামনা ক্ষতিকারক এবং জীবনের মূল্যবান মূলধন সময়কে ক্ষণস্থায়ী ভোগবিলাসসমূহ অর্জন করিবার কাজে ব্যস্ত রাখে। রসুলুলাহ সলালহু আলাইহি ওয়া সালাম বলিয়াছেন, "আনন্দ-উলাসময় আয়েশী জিন্দেগী হইতে নিজেকে বাঁচাইয়া রাখ, কেননা আলাহতায়ালার প্রিয় বান্দাগণ আরাম-আয়েশ ও আনন্দ-স্ফুর্তির জন্য কখনও পাগল হন না।" ইহা খুবই লজ্জার কথা যে, মানুষ এই অনিত্য জীবনের স্বল্পপরিসর সময়ে প্রকৃত আরাধ্যবস্তুর আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও তাহাকে আলিঙ্গনাবদ্ধ করে না- তাহাকে স্বাগত জানাইয়া বলে না যে, এই তো আমি তোমার আরাধনার জন্য হাজির হইয়া আছি, লাব্বায়েক, লাব্বায়েক। পরিণামে যবনিকা শেষে ভয়ানক দোজখের যে ভয়ঙ্কর শাস্তি রহিয়াছে তাহার মধ্যে নিজেই নিজেকে নিক্ষিপ্ত করে এবং সান্নিধ্যও মিলনের পুতঃ আস্বাদ হইতে দূরে সরিয়া যায়। "অতঃপর তাহার জন্য আক্ষেপ, যে আলাহর দিক হইতে মুখ ফিরাইয়া লয় এবং আপেক্ষ ঐ ব্যক্তির জন্য, যে আলাহর সান্নিধ্য হইতে দূরে সরিয়া যায়।" ভালভাবে চিন্তা করিয়া দেখ, দ্বিতীয়বারের মত এই পৃথিবীতে আর কেহ আসিবে না।

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.