মাওলানা হোসেন আলীর নিকট লিখিত। মকতুব নং-২৯
প্রশংসা, দরূদ ও দ্বীনের দাওয়াতের পর প্রার্থনা করিতেছি যে, ভাই হোসেন আলী মাওলানার সৌভাগ্য যেন বিকশিত হইয়া উঠে। এখানকার ফকিরগণের অবস্থা আলাহ্তায়ালার প্রশংসার যোগ্য। বহুদূরে অবস্থানকারী আমার বন্ধু-বান্ধব ও আপনজনদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করিতেছি। তোমার উচিত, তুমি যখন যেরকম অবস্থায় থাকনা কেন তাহা লিখিয়া জানাইবে। নিজের সময়ের প্রতি সবসময় লক্ষ্য রাখিবে এবং তাহা অত্যন্ত জরুরীভাবে করণীয় কাজগুলির জন্য কাজে লাগাইবে। অন্তরালে ও সর্ব সমক্ষে ধর্মভীরুতার সহিত থাকিবে। যৌবনের সামর্থ্যকে আনুগত্যের মধ্যে মশগুল রাখিবে। জাগরণের মাধ্যমে রাত্রিকে জীবিত করিয়া তোলা, আলাহর দান ও প্রাচুর্যের উপকরণ বলিয়া মনে করিবে। নির্জন রাত্রির অন্ধকারকে সমুজ্জ্বল করিয়া তোল- স্মরণে ও ধ্যানে, অন্তর্নিহিত μন্দনের বিলাপে, নিজ কৃতকর্মের আক্ষেপে এবং সেইসঙ্গে কবর ও কিয়ামতের জন্য চিন্তাভাবনার মাধ্যমে। মোটকথা সুন্নতকে কোন সময়ের জন্য হাতছাড়া করিবে না। ধর্মের যে কোন পরিবর্তন, পরিবর্ধন ও কুসংস্কার হইতে যেমন দূরে থাকিবে, তেমনি যাহারা ঐসব কাজ করে তাহাদের (বেদাতীদের) নিকট হইতেও সর্বদা দূরে সরিয়া থাকিবে। অবিরত চেষ্টা করিবে যাহাতে অপরিচিতির প্রতিবন্ধকতা অতিμম করিয়া চিরস্থায়ীভাবে আলাহর নৈকট্য লাভের জন্য রাজ দরবারে উপস্থিতির সৌভাগ্য অর্জন করিতে পার। মোদ্দাকথা, মুক্তি যদি তোমার নিকট বাঞ্ছিত ও কাংখিত হয়, তাহা হইলে আলাহ্তায়ালার ইচ্ছাসমূহকে নিজ ইচ্ছাগুলির উপর প্রাধান্য দিবে এবং নিজেকে সমস্ত কিছু হইতে সম্পর্কবিহীন বলিয়া মনে করিবে। ইহাই হইতেছে তাঁহার দাসত্ব করিবার নিয়ম। "তিনি সকল দুঃখকষ্টের নিরসনকারী, যাহা ইচ্ছা তিনি তাহা করিতে সক্ষম এবং প্রার্থনার জবাব দানে তিনি অতি তৎপর।" আশা করি এই দীন-হীনকে শেষ পরিণামের জন্য শান্তির সহিত প্রার্থনা দ্বারা স্মরণ রাখিবে। অদৃশ্য প্রার্থনা কবুল হওয়ার অধিক নিকটবর্তী হইয়া থাকে।