মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইবাদত-বন্দেগীর জন্য এমনভাবে কষ্ট ও পরিশ্রম করিতে হইবে যাহা প্রবৃত্তিজাত খেয়াল ও খুশীর বিপরীতধর্মী হইবে। সেখানে আরাম-আয়েশ ও ভোগ-বিলাসের কোন আকাঙ্খা মনের কোণে উঁকি দিবে না। দাসত্বের মধ্যে যে আনন্দের স্বাদ কৃপাবশতঃ দান করা হয় তাহার আস্বাদই আলাদা- প্রবৃত্তিলব্ধ (নফসের) কামনা-বাসনার কোন প্রবেশাধিকার সেখানে নাই। সেই আনন্দের অনুভূতি ও তৃপ্তির স্বাদ কেবলমাত্র আনুগত্যের মাধ্যমে তাঁহার নিকট হইতে দানস্বরূপ পাওয়া যায়। কিন্তু কোন আনুগত্যকারী যদি তাহা না পায় তবু সে আনুগত্যের পথ হইতে দূরে সরিয়া থাকিবে না। সেই বশ্যতা ও আনুগত্য লাভের জন্য প্রাণপণ চেষ্টা করিতে থাকিবে এবং মুক্তির আশায় আলাহর রহমতের প্রতি মুখাপেক্ষী হইয়া থাকিবে। এই আনুগত্যকেও তাঁহার রহমতের প্রভাব ও সুফল বলিয়া মনে করিবে এবং আনুগত্যের এই সম্পর্ককে তাঁহার অনুগ্রহের দিকে আবদ্ধ করিয়া রাখিবে। নিজ শক্তি সামর্থ্যকে কদাপি এই বিষয়ের সহিত এখতিয়ারভুক্ত করিও না; অহঙ্কার ও আত্মগরিমা হইতে দূরে সরিয়া থাকিও। যদি কখনও শক্তি সামর্থ্যকে নিজের দিকে ফিরিয়া আসিতে দেখ (এবং সেগুলিকে নিজস্ব বলিয়া মনে কর) সেক্ষেত্রে লজ্জিত ও অনুতপ্তচিত্তে ক্ষমা প্রার্থনা করিও। আনুগত্য করার সাথে সাথে ক্ষমা প্রার্থনাও করিতে হইবে। নিজ আনুগত্যকে কখনও সেই মহান ও পবিত্র দরবারের উপযুক্ত বলিয়া মনে করিবে না। অন্তরের এই অনুতাপ ও ক্ষমা প্রার্থনা ধীরে ধীরে আত্মগরিমা ও অহঙ্কারজনিত অবস্থার জন্য চিকিৎসার কাজ করিবে এবং সৎকর্মসমূহকে কবুল করার যোগ্য করিয়া তুলিবে। কোন এক বুজর্গ বলিয়াছেন- সৎকর্ম কর এবং সেই সঙ্গে ক্ষমা প্রার্থনা করিতে থাক। এইভাবেই দাসত্ব করিতে হয়। হে আলাহ, আপনার রহমত আমার গুনাহ হইতে অনেক বেশী; এবং আমার আমল অপেক্ষা আমি আপনার রহমতের অধিক প্রত্যাশী। দিলাম তোমাকে আমি অফুরন্ত ভাণ্ডারের দিক-চিহ্ন আর পূর্ণ পরিচয়- যদি না পারি পেঁৗছাতে কখনো সেখানে আমি পেঁৗছে যাবে হয়ত তুমি নিশ্চয়।

ওয়াস্‌ সালাম।

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।