মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ١٠٦
📝 نص 📖 PDF

মকতুবাতে মাসুমীয়া দ্বিতীয় খণ্ড প্রকাশের প্রাক্কালে অবনত মস্তকে আলাহ্‌পাকের পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিলাহি আলা জালিক। নিঃসন্দেহে এই প্রচেষ্টা প্রবৃত্তিপীড়িত সাম্প্রতিক সমাজ চেতনার মূলে এক জ্যোতির্ময় আঘাত। প্রকৃত পথ অন্বেষণকারীদের অন্তরে এই অব্যর্থ আঘাত যে নতুন প্রাণস্পন্দন সৃষ্টি করবে তাতে সন্দেহের অবকাশ নেই। আলাহ্‌পাক এই মূল্যবান গ্রন্থটি অধ্যয়ন করার এবং এর মর্মবাণী উপলব্ধি করার যোগ্যতা আমাদেরকে দান করুন। আলাহুম্মা আমিন। খাস মোজাদ্দেদিয়া তরিকায় দাখেল হবার জন্য আবারও আমরা আমাদের এই সাম্প্রতিকতম পুস্তক প্রকাশের মুহূর্তে সমাজের সকল স্তরের মানুষের প্রতি উদাত্ত আহবান জানালাম। যুগোপযোগী এই মহান তরিকা শরীয়তের তিন উপাদানের (এলেম, আমল ও এখলাস) মধ্যে অন্যতম প্রধান উপাদান 'এখলাস' অর্জনের অনুকূলে সর্বোত্তম সহযোগী। জানানোই আমাদের দায়িত্ব। গ্রহণ করানোর মানসিকতা প্রদানের দায়িত্ব আলাহ্‌পাকের। তাঁহারই প্রশংসা করি। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরূদ ও সালাম বর্ষিত হোক হাবিবে পাক স. তাঁর বংশধর ও সহচরগণের প্রতি। আমিন। সালাম। সূচনায়। সমাপ্তিতেও।

মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভুঁইগড়, নারায়ণগঞ্জ।

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.