উচ্চ মর্যাদা সম্পন্ন জামাত হিসাবে নজরে আসিতেছেন। তাঁহারা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং তাহা এই কারণে যে, তাঁহারা হইতেছেন প্রেমাস্পদের আরশীসমূহ হইতে এক একটি আরশী এবং যে মহান ব্যক্তিত্ব আমাদের দৃষ্টির আড়ালে চলিয়া গিয়াছেন সেই মরহুম র. এর অনেক স্মৃতি-বিজড়িত চিহ্নস্বরূপ। প্রেমিকের খাদেমগণ সেই প্রেমিকের অস্তিত্বহীন অনুপস্থিতিতে বিশেষভাবে আরও অধিক প্রিয় ও বঞ্চিত হইয়া থাকেন। প্রণয়ে আসক্ত প্রেমিকগণের দৃষ্টিতে তাই এই জামাতের কদর অপরিসীম- এমনকি এই জামাত যদি বেপরোয়া হইয়া যায় এবং বন্ধুত্বের উপাদানসমূহ হইতে দূরে বিচ্ছিন্ন হইয়া পড়ে, তবু আমার নিকট তাঁহারা অতিশয় প্রিয় ও বাঞ্ছিত। তাঁহাদিগকে মহব্বত করা ও খেদমত করা আমার জন্য অবশ্য কর্তব্য বলিয়া আমি মনে করি। পরিশেষে আরজ এই যে, দোয়া করা হইতে আমাদিগকে ভুলিয়া থাকিবেন না, সেই সঙ্গে আপনার তাওয়াজ্জোহ্ দ্বারা আমাদিগকে বাধিত করিবেন, যাহাতে কাল কেয়ামতের পুনরুত্থান দিবসে হজরত মোজ্জাদ্দেদে আলফে সানি র. এর খাদেম ও স্নেহের পাত্র হিসাবে আমরা সকলে একসঙ্গে একস্থানে মিলিত হইতে পারি। "হে আলাহ, তুমি আমাদিগকে নূর দ্বারা পূর্ণ করিয়া দাও এবং আমাদিগকে ক্ষমা করিয়া দাও- সন্দেহাতীতভাবে তুমি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান।"
শায়েখ হামিদের নিকট লিখিত। মকতুব নং-২৮
ভালবাসার প্রতীক যে জন, সেই শায়েখ হামিদকে দোয়া ও সালাম জানাইতেছে। নিজের অবস্থাসমূহ লিখিয়া জানাইতে কখনও অলসতা করিও না। আনুগত্য ও ইবাদত-বন্দেগীর মধ্যে সদা মশগুল থাকিও। মাওলাতায়ালার খেদমতে নিজেকে সাহসের সহিত সর্বদা প্রস্তুত রাখিও। আজকের দিনটি হইতেছে কাজের দিন, আর আগামী কালকের দিন পুরস্কারপ্রাপ্তির দিন। কাজের সময় পারিশ্রমিক পাওয়ার আশায় বসিয়া থাকা আসলে নিজেকে পারিশ্রমিক হইতে বঞ্চিত করিয়া রাখার নামান্তর। খেদমত করার মধ্যে সুখানুভূতির অনুসরণকারী হইও না। যদি সে সুখী হইয়া আনন্দ দান করে তাহা নিয়ামত স্বরূপ, যদি না দেয় তাহা হইলে আনুগত্যের বন্ধনকে কখনও শিথিল করিও না।