শায়েখ তাহের বদখসী (পরবর্তীকালে জৌনপুরী) এর নিকট লিখিত। মকতুব নং-২৭
বিসমিলাহীর রহমানির রাহীম- পরম দাতা ও দয়ালু আলাহ্তায়ালার নামে আরম্ভ করিতেছি। আলাহ্পাক তাঁহার নৈকট্যের পথে যেন μমশঃ উন্নতি দান করেন। আশা করি, আধ্যাত্মিক জ্ঞান-রাজ্যের রাজা আমাদের মত দূরে পড়িয়া থাকা নগণ্য ব্যক্তিদের ভুলিয়া যান নাই। "যে লোক যাহাকে ভালবাসে সে তাহার সঙ্গী"- এই হাদিস শরীফের সূত্র অনুযায়ী, প্রেমের আকর্ষণ যত প্রগাঢ় হয়, বন্ধুত্বের বন্ধনও ততবেশী সুদৃঢ় হয়। আশা করি, দীর্ঘ সময়ের ব্যবধান আগের সেই সম্পর্কের মধ্যে কোন ফাটলের সৃষ্টি করিতে পারে নাই, বরঞ্চ আশা করি ভালবাসার বন্ধন আরও শক্তিশালী হইয়াছে। বন্ধু বান্ধবদের নিকট হইতেও এই প্রত্যাশা করি যে, বন্ধুত্বের সম্পর্ক উত্তরোত্তর আরও মজবুত হইয়াছে। এই জামাতের লোকজন যাঁহারা, কুতুবুল মোহাককিকীন, আলাহর অনুসন্ধানকারী প্রেমিকবৃন্দের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র মহান ব্যক্তিত্ব হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর আকর্ষণীয় সঙ্গ ও সাহচার্য দ্বারা সম্মানিত ও ভাগ্যবান হইয়াছেন, তাঁহাদের প্রতি এই নগণ্য ফকীর একটা আলাদা ধরনের ভালবাসা ও মর্যাদা পোষণ করে। তাঁহারা আমার নিকট একক ও অবিচ্ছিন্ন এবং
টীকাঃ শায়েখ তাহের বদখশী ছিলেন হজরত মোজাদ্দেদে আলফে সানি র. এর অন্যতম খলিফা। তিনি দীর্ঘকাল যাবত সেহিন্দ শরীফের খানকাতে অবস্থান করিয়া নিজ পীর ও মোর্শেদের নিকট হইতে প্রচুর ফয়েজ ও বরকত হাসিল করিয়াছিলেন। হজরত মোজাদ্দেদে আলফে সানি র. তাঁহার উপস্থিতিতে যখন মারেফতের জ্ঞান ও সহস্য সম্পর্কে ব্যাখ্যা করিতেন, তখন তাহা শুনিয়া তিনি উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ হইয়া উঠিতেন। হজরত মোজাদ্দেদে আলফে সানি রহমতুলাহি আলাইহি তাঁহার স্বভাবসিদ্ধ প্রফুলতার সহিত তখন বলিতেন- মারেফতের এই রহস্য ও জ্ঞান যেন মাওলানা তাহেরের উপর বর্তাইয়াছে, আমি যেন উহার কেবল ব্যাখ্যাকারক। হজরত মোজাদ্দেদ র. তাঁহাকে তরিকত সম্পর্কে তালিম দিবার এজাজত দান করিয়া জৌনপুরে পাঠাইয়া দেন। (জবদাতুল মাকামত হইতে সংগৃহীত)। ১০৪৭ হিজরীর ৭ই রজব তিনি জৌনপুরে ইন্তেকাল করেন এবং সেখানেই তাঁহার মাজার শরীফ অবস্থিত। (নুযহাতুল খাওয়াতির-পঞ্চম খণ্ড- প্রণেতা সৈয়দ আব্দুল হাই র.।)