মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

খাজা আব্দুস্‌ সামাদের নিকট লিখিত। মকতুব নং-২৬

আলাহ্‌তায়ালার প্রেমিক বান্দাগণের প্রেমের পথ পরিμমার জন্য এই আয়াতে করিম (আলাহর বাণী) সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও পরিপূর্ণ- "তোমাদের নিকট যাহা কিছু আছে তাহা ধ্বংশশীল এবং আলাহর নিকট যাহা কিছু আছে তাহা অফুরন্ত ও চিরস্থায়ী।" মহান সত্যের অনুসন্ধানকারী যে পর্যন্ত না সমস্ত কিছুর সম্পর্ক হইতে নিজেকে মুক্ত করিতে পারিবে, সেই অনন্ত স্থায়ী জ্যোতির সহিত তাহার স্থায়িত্ব (বাকা) ঘটিবে না। যদিও এই ব্যাপারে প্রকৃত বিষয় গোপন থাকে এবং বিলীনতা ও স্থায়ীত্ব (ফানা ও বাকা) প্রকৃতপক্ষে আভ্যন্তরীণ গুণাবলী- তবু বাহ্যিক বিষয়বস্তুর ক্ষয়ক্ষতি, জীবিকার উপায় উপকরণ ও সহায়-সম্পদের জন্য উৎকণ্ঠা ও অসুস্থতা এবং দৃশ্যতঃ আকস্মিক দুর্ঘটনাসমূহ আভ্যন্তরীণ ব্যাপারের সহায়ক ও মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ মৌলিক উন্নতির কারণ হইয়া থাকে। ইহার জন্য নির্ভীক ও সাহসী ব্যক্তির প্রয়োজন, যে আলাহর এই বাণীর অতল রহস্যসমুদ্রে নিমজ্জিত হইয়া 'মা ইনদাকুম' (তোমাদের নিকট যাহা কিছু আছে) এবং 'মা ইনদালাহ' (আলাহর নিকট যাহা কিছু আছে)- এর এই কলেমানিঃসৃত-মা- অর্থাৎ "যাহা কিছুর সাধারণ আলোকে, অফুরন্ত ঐশ্বর্যের অধিকারী হইতে পারিবে। ওয়াস্‌সালাম।

টীকাঃ খাজা আবদুস সামাদ কাবুলী, কাবুল হইতে দুই েμাশ দূরে দিবাইয়াকুবী নামক গ্রামের বাসিন্দা ছিলেন। হজরত খাজা মাসুম র. এর প্রধান খলিফাগণের মধ্যে তিনি ছিলেন অন্যতম। খেলাফত দান করিবার পর হজরত মাসুম র. তাঁহাকে তাঁহার জন্মভূমিতে পাঠাইয়া দেন। সেখানে বহু ব্যক্তি তাঁহার জ্ঞান ও ঐশ্বর্যের ভাণ্ডার হইতে সমৃদ্ধশালী হইয়াছেন। (রওজাতুল কাইউমিয়া দ্বিতীয় খণ্ড।)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।