জন্যই যথার্থ। আবার আলাহর উপাসনা ও তাঁহার প্রভুত্বের কারণেও এই প্রত্যাবর্তন হইয়া থাকে, কেননা জ্ঞান ও আধ্যাত্মিক পরিচয়ের সূত্রে তাঁহার প্রভুত্ব ও উপাসনাতে প্রত্যাবর্তন। বিশ্বাস তো বিনয় ও নম্রতার ব্যাপার, যাহা পুণ্যার্থে প্রশংসনীয় এবং অবশ্য কর্তব্য হিসাবে বাধ্যতামূলক। আর এই প্রভুত্ব ও উপাস্য (মাবুদিয়াত) অর্থাৎ ইলাহিন্ নাস- 'মানুষের মাবুদ" এর দাবী অনুযায়ী সেই মর্যাদাসম্পন্ন পবিত্র সত্তা ও অভিন্ন মূলের সহিত বৈশিষ্ট্যপূর্ণ। মানুষের কুপ্রবৃত্তি এবং শয়তানের প্রলোভন ও কুমন্ত্রণার অনিষ্ট হইতে আশ্রয় প্রার্থনা করিবার আদেশ আলাহ্তায়ালা এই শব্দ গুচ্ছের মাধ্যমে এইভাবে প্রদান করিয়াছেনঃ "তাহার অনিষ্ট হইতে, যে কুমন্ত্রণা প্রদান করে ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা প্রদান করে মানুষের অন্তরে, জীনের মধ্য হইতে অথবা মানুষের মধ্য হইতে (সুরা নাস)।" এই উভয় শত্রু অত্যন্ত চতুরতার সহিত ধূর্ত শিকারীর মত গুপ্তভাবে মানুষের পিছনে লাগিয়া থাকে। তাহারা যে কোন উপায়ে বান্দাকে তাহার অধিপতি, তাহার একমাত্র মাবুদ ও তাহার প্রকৃত মালিক হইতে দূরে রাখিবার ও গোপন করিবার জন্য সর্বদা চেষ্টা করে এবং তাহাকে আলাহ্ ব্যতীত অন্যান্য বিষয়ের ফাঁদে ফেলিয়া প্রকাশ্য ও অপ্রকাশ্য, স্থূল ও সূক্ষ্ণ অংশীবাদিত্বের (শিরকে জলি ও খফির) দিকে পরিচালিত করে। এই সমস্ত দুষমনগণের পাপ হইতে বাঁচিবার জন্য আশ্রয় প্রার্থনা করা অত্যন্ত জরুরি কাজ। সকল সময় তাঁহার নিকট আশ্রয়ের জন্য প্রার্থনা করিতে থাক এবং যে তিনটি বৈশিষ্ট্যের বিষয় এই কল্যাণকর সুরার (সুরা নাস) মধ্যে বর্ণিত হইয়াছে- পূর্ণতাপ্রাপ্তির উচ্চশিখরে আরোহণের জন্য সেই পবিত্র জাতের মধ্যে এই সব ধ্যানধারণায় নিজেকে নিমজ্জিত রাখ- যাহাতে দুষমনদের অনিষ্ট হইতে শংকামুক্ত হইতে পার এবং সেই পবিত্র বিচারালয়ের রাস্তার সন্ধান লাভ করিতে পার। "হে আমাদের প্রতিপালক, তুমি আমাদিগকে তোমার রহমত দ্বারা প্রতিপালন কর এবং আমাদের কাজকর্মের মধ্যে তুমি মঙ্গল বর্ষিত কর।"
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।