খাজা মোহাম্মদ হানিফের নিকট লিখিত। মকতুব নং-২৫
বিসমিলাহীর রহমানীর রহীম- পরম দাতা ও দয়ালু আলাহ্তায়ালার নামে আরম্ভ করিতেছি। বন্দেগীর মূল উদ্দেশ্য ও আনুগত্যের প্রকৃত অবস্থা তখনি অর্জিত হইতে পারে যখন যাবতীয় কাজকর্মের মধ্যে পূর্ণ মনোযোগ থাকিবে কাবাশরীফের দিকে এবং মূল আশ্রয়স্থল কেবলমাত্র আলাহ্পাকের দরবার ব্যতীত আর কিছুই হইবে না। প্রবৃত্তির তাড়নাজনিত ভোগবিলাসকে অতিμম করিয়া সমস্ত কাজ কর্ম সেই চিরঞ্জীব ও চিরস্থায়ী প্রভুর নিকট সমর্পণ করিয়া দিতে হইবে। সেখানে অস্থায়ী ও ধ্বংসশীল কোন বিষয় বা বস্তুর উপর কোন পিছটান থাকিবে না। অন্যথায় (আলাহকে পাওয়ার মত) সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হইতে বঞ্চিত হইতে হইবে। হে ভ্রাতঃ, দুনিয়াতে কাহারও মুখাপেক্ষী হওয়া ও কাহারও উপর ভরসা করার কারণ তো ইহাই হইতে পারে যে, সে অভিভাবক এবং লালন-পালনের ব্যাপারে তাহার সহিত বাহ্যিক ও অভ্যন্তরীণ সম্পর্ক রহিয়াছে। (এখন চিন্তা করিয়া দেখ)- "বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার " (সুরা নাস)- এর উৎস হইতেছে, প্রকৃত অভিভাবক হইতেছেন একমাত্র হকতায়ালা এবং বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে লালন-পালনের বিষয়ে সত্যিকার মৌলিক সম্পর্ক আসলে তাঁহার সহিত বিদ্যমান। পীর-মোর্শেদ, উস্তাদ ও পিতামাতার প্রতি শরীয়ত অনুযায়ী মনোযোগ প্রদান করিতে ও বিনয়ের সহিত ব্যবহার করিতে হয়- তাহা এই জন্য যে, তাঁহারা আলাহর আদেশ অনুযায়ী অভিভাবকের দায়িত্ব পালন করিয়া থাকেন। যেহেতু এই ধরনের ব্যবহার আলাহ্তায়ালার আদেশের উপর ভিত্তি করিয়া পালন করিতে হয়, সেই জন্য এইগুলিকেও মূলতঃ আলাহর দিকে প্রত্যাবর্তন করা এবং মনোযোগী ও বিনয়ী হওয়া বলিয়া গণ্য করা হইবে। আসলে প্রত্যাবর্তনের ভিত্তি তো সেই বাদশাহী ও সাম্রাজ্যের জন্যই হইয়া থাকে, আর বাদশাহী ও সাম্রাজ্য অর্থাৎ মালিকিন্ নাস- "মানুষের অধিপতি" এর উৎস সূত্রে কেবলমাত্র আলাহর