মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

শায়েখ আব্দুল হামিদ বোরহান পুরীর নিকট লিখিত। মকতুব নং-২৪

বিসমিলাহীর রহমানির রহীম। শুরু করিতেছি পরম দয়ালু ও দাতা আলাহ্‌তায়ালার নামে। বহুদূরে পড়িয়া থাকা এই দীনহীন নগণ্যের তরফ হইতে সালাম ও কুশল কামনার বার্তা যেন সম্মানিত ভাই শায়েখ আব্দুল হামিদের নিকট পেঁৗছায়। তোমার চমৎকার পত্রখানি, যাহা তুমি মুলতান নগরী হইতে লিখিয়াছ, পাইয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি। পত্রে সুন্নত প্রতিপালনের ফলে বিকশিত অবস্থা এবং উচ্চ পর্যায়ের অবস্থান সম্পর্কে লিখিয়াছ। ইহাতে আশ্চর্যের কিছু নাই, আলাহ্‌তায়ালা তাঁহার কোন কোন দাসকে কোন কোন ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করিয়া অভিজাত শ্রেণীর জন্য নির্ধারিত কোন উচ্চাসনে সমাসীন করেন। "নিশ্চয় আমার প্রতিপালক অনুগ্রহকারী ও মহব্বতকারী।" কিন্তু তাহার জন্য শর্ত হইতেছে সুন্নতের প্রতি বিশ্বস্ত এবং ধর্মের নামে বিভিন্ন বেদাত হইতে দূরে থাকা। দ্বিতীয় শর্ত হইতেছে, বান্দার ইচ্ছা-অভিলাষ সমস্ত কিছুতে শরীয়তের আদেশ- নিষেধের প্রতি একান্ত অনুগত থাকা। হাদীস শরীফে আছে- "তোমাদের মধ্যে কোন ব্যক্তি ঐ সময় অবধি কিছুতেই মোমিন হইতে পারিবে না, যে পর্যন্ত না তাহার অভিলাষ আমি যে শরীয়ত লইয়া আসিয়াছি- তাহার অনুগত হয়।" হক সোবহানাহুতায়ালা যেন তাঁহার নৈকট্য প্রাপ্তির জন্য উর্ধ্বারোহণের দিকে উন্নতি দান করেন এবং নবী করিম সলালহু আলাইহি ওয়াসালামের সুন্নতের প্রতি অটল রাখেন। বন্ধুগণের নিকট হইতে শুভ পরিণতির জন্য শান্তিপূর্ণ দোয়ার প্রত্যাশা করি।

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।