মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ 106
📝 Text 📖 PDF

নবুয়তের জমানা হইতে বর্তমানকাল বহুদূরে সরিয়া আসিয়াছে। সুন্নতের নূরের যে পরিপূর্ণতা ছিল তাহা ম্ান ও ক্ষীয়মান হইয়া পড়িয়াছে। ধর্মের নামে ধর্ম-বিরোধিতার (বেদাতের) ভয়াবহ অন্ধকার চারিদিক কোলাহলে সরগরম করিয়া রাখিয়াছে। এই অবস্থার মাঝে, তবু আশার কথা, রাজ-রাজাদের সঙ্গে যাঁহাদের কাজকর্ম ও সম্পর্ক, আপনার মত সেই ধরনের ব্যক্তিবর্গের অস্তিত্বের উপস্থিতি এখন আশীর্বাদস্বরূপ। আমার মত সাধারণ অচল মানুষ যতই একাকীত্ব এখতিয়ার করিয়া, নির্জনে বসিয়া পরিশ্রম করুক না কেন এবং সাধনায় মগ্ন থাকুক না কেন, তাহা আপনার একটি সঠিক বাণীর সমতুল্যও নয়- যে বাণী সুলতানদের অন্তরে প্রতিিμয়ার সৃষ্টি করিতে পারে। আমাদের এই পরিশ্রম ও সাধনা হয়ত তাহার ধারে-কাছেও যাইতে পারিবে না। সুলতানদের সুলতানী-জগতে আলাহতায়ালা এমন উচ্চ মর্যাদা রাখিয়াছেন যেমন আত্মার সহিত দেহের সম্পর্ক বিদ্যমান। আত্মার সংশোধন যেমন দেহের সংশোধনের এবং আত্মার ক্ষতি যেমন দেহের ক্ষতির কারণ, তেমনিভাবে সুলতানদের সংশোধন দ্বারা তামাম আলমের সংশোধন সাধিত হয়। ইহা অপেক্ষা এমন কী আর ভাল কাজ আছে যাহা এই কাজের ধারেকাছেও পেঁৗছিতে পারে? শায়েখ মোহাম্মদ সালেহ মজলিসে ও মহফিলে প্রায় আপনার প্রশংসনীয় গুণাবলী ও মহত্বের বর্ণনায় পঞ্চমুখ হইয়া উঠেন এবং আপনার সুন্দর ব্যবহার ও অনুগ্রহের কথা হরহামেশা বলিয়া থাকেন। তিনি আপনার ওইদিকে যাইতেছেন জানিয়া-নিজ অযোগ্যতা সত্ত্বেও সামান্য দু'চার কথা আপনার স্মরণ-পটে থাকিবার অভিপ্রায়ে, তাহার মাধ্যমে লিখিয়া পাঠাইতেছি। আপনার মূল্যবান সময়ের কিছু অংশ হয়ত ইহার দ্বারা বিঘ্নিত হইবে। উপকার ও হেদায়েতের ছায়া সর্বত্র সুপ্রশস্ত হউক। টীকাঃ শাহ নিয়ামত উলাহ কাদেরী ছিলেন শায়েখ আতাউলাহ নারনুলী র. এর পুত্র। তিনি বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য বহু দেশ ও শহর পরিভ্রমণ করিয়াছিলেন। জ্যোতির্বিজ্ঞান শিক্ষার জন্য তিনি জৈনপুর গিয়াছিলেন শিক্ষাজীবনের পরে তিনি ফিরোজপুরে বসবাস করিতে থাকেন। তিনি তাঁহার জমানায় কাদেরীয়া তরিকাভূক্ত মাশায়েখ গণের মধ্যে অন্যতম বিখ্যাত শায়েখ ছিলেন। তাঁহার সৌন্দর্যবোধ ও স্বীকার করানোর ক্ষমতা বিশেষ স্বীকৃতি লাভ করিয়াছিল। বাদশা শাহজাহানের পুত্র শাহজাদা সুজা তাঁহার নিকট মুরিদ হইয়াছিলেন। বাদশাহ আলমগীর র. এর রাজদরবারের সহিতও তাঁহার সম্পর্ক স্থাপিত হইয়াছিল। তাঁহার লিখিত কেতাবসমূহের মধ্যে কোরআন শরীফের তফসীর অন্যতম, যাহা জালালায়েন ধারায় রচিত হইয়াছিল। 'তফসীরে জাহাঙ্গীর' নামে কোরআনের একটি অনুবাদও তিনি করিয়াছেন। এই অনুবাদের কাজ বাদশাহ জাহাঙ্গীরের রাজত্বকালে, তিনি দিলীতে থাকিয়া করিয়াছিলেন। আলামা মাহমুদ বিন মোহাম্মদ জৈনপুরী তাঁহার নিকট হইতে তরিকতের শিক্ষা লাভ করিয়াছিলেন। ১০৭২ হিজরীতে তিনি পরলোক গমন করেন। (নুযহাতুল খওয়াতির ৫ম খণ্ড দ্রষ্টব্য- লেখক, মাওলানা হাকিম সাইয়েদ আবদুল হাই ইবনে সাইয়েদ ফখরুদ্দীন আল হাসানী র.।

— Page 52 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.