মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

কোন কোন সময়ে এই আত্মিক ভ্রমণ পথের (রাহে সুলুকের) কিছু কিছু জঞ্জাল "ইন্নি আনালাহ্‌" অর্থাৎ "আমিই আলাহ্‌" ধ্বনি তুলিয়া ভক্ত-প্রেমিক বেচারাকে মহৎ উদ্দেশ্যের পথ হইতে লক্ষ্যচ্যুত করিয়া তাহারই আরাধনার জন্য আমন্ত্রণ (দাওয়াত) করিতে চায়। এই রকম সময়ে বিশ্বস্ত প্রেমিকের জন্য ইহা অত্যন্ত জরুরী যে, সে ইব্রাহীম খলিলউলাহ আ. এর মত তখন "লা ইউহিব্বুল আফিলীন" (ধ্বংসশীল কোন বস্তু আমি পছন্দ করি না) বলিয়া "ওয়াজ্‌জাহাতু ওয়াজ্‌হিয়া লিলাহি" অর্থাৎ "আমি আমার চেহারাকে আলাহ্‌তায়ালার দিকে ফিরাইয়া নিলাম"- এর মর্ম অনুযায়ী অদৃশ্য হইতে অদৃশ্যলোকের (গায়েবুল গায়েবের) উন্মুক্ত ময়দানের দিকে দৌড়াইতে থাকিবে এবং আঁ-হজরত সলালহু আলাইহি ওয়া সালামের পরিপূর্ণ আনুগত্যের মধ্যে থাকিবে, যাহাতে কোন দৃষ্টিভ্রমের মধ্যে তাহাকে পতিত হইতে না হয়।

শাহ নিয়ামতউলাহ্‌ কাদেরী র. এর নিকট লিখিত। মকতুব নং-২২

আলাহ্‌তায়ালার প্রশংসা ও প্রশস্তির পর শুরু করিতেছি সেই পরম করুণাময়ের নামে। যে অনুগ্রহলিপিখানি আপনি এই নগণ্য অধমের নিকট পাঠাইয়াছেন, আপনার সেই মূল্যবান পত্রখানি পাইয়া নিজেকে গৌরবান্বিত ও ধন্য মনে করিতেছি। দূরে এক কোণে পড়িয়া থাকা স্মরণকারীকে এইভাবে আপনার স্নেহমমতা মাখান নূরান্বিত অন্তরের এক প্রান্তে ঠাঁই দিয়া মাঝে মাঝে এই অভাজনকে আপনি স্মরণ রাখিবেন- এই প্রত্যাশা করিব। মূল্যবান এই পত্রখানি প্রকৃতপক্ষে আপনার মহানুভবতা ও উদারতার আন্তরিক নিদর্শন, যাহা আমার নিকট হইতে কোন চিঠিপত্র পাওয়ার পূর্বেই আপনি লিখিয়াছেন। আমার নিকট ইহা যেন এক অভাবিত পরম নিয়ামত। পত্রখানি পাওয়ার পর হইতেই আমি চেষ্টা-চরিত্র ও উন্নতির ব্যাপারে খুব আশান্বিত হইয়া উঠিয়াছি। নেতৃত্ব ও পরিচালনা অবশ্যই বুজর্গ ও গুরুজনগণের তরফ হইতেই হইয়া থাকে এবং যাহাকিছু দয়া-দাক্ষিণ্য সব সেই মহান দাতার পক্ষ হইতেই আসে।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।