মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

পাওয়া যায় কিন্তু তিনি একটি পুস্তিকায় দেখিয়াছেন যে, 'তরিকতের মধ্যে সকলের সঙ্গে ও প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব হইয়া থাকে'- যাহা শরীয়তের পরিপন্থী, কারণ শরীয়ত অনুযায়ী শত্রুদের সহিত যুদ্ধ এবং বন্ধুদের সহিত সন্ধি হয়।" আচ্ছা অদ্ভুত এবং আজগুবি সন্দেহ বটে। শরীয়তের সহিত তরিকতের সংঘর্ষের প্রশ্ন কেমন করিয়া আসিতে পারে? আর এই দুয়ের মধ্যে সাম্যই বা কোথা হইতে আসে? শরীয়ত তো সম্পূর্ণরূপে প্রত্যাদেশ (ওহী) দ্বারা স্থিরীকৃত, যাহাতে সন্দেহ ও সংশয়ের কোন অবকাশ নাই। ইহার আদেশ ও বিধানসমূহের মধ্যে কোন রদবদল নাই- যাহার স্থায়িত্ব কেয়ামত পর্যন্ত বলবৎ রহিবে। শরীয়তের দাবী অনুযায়ী আমল করা আম্‌-খাস্‌ (সাধারণ ও অসাধারণ) নির্বিশেষে প্রত্যেকের জন্য অবধারিত ও অবশ্য করণীয়। তরিকতের এমন কোন শক্তি নাই যাহা দ্বারা সে শরীয়তের আদেশসমূহকে রহিত করিতে পারে এবং শরীয়ত প্রতিপালনের জন্য যে কষ্ট ও পরিশ্রমের প্রয়োজন তাহা হইতে তরিকত পন্থীকে অব্যাহতি দিতে পারে। সুন্নত জামাতের অনুসারীগণের মধ্যে যাঁহারা ধর্মীয় অনুশাসনের উপর পরিপূর্ণরূপে বিশ্বাসী তাঁহারা ইহাও বিশ্বাস করেন যে, বান্দা (সজ্ঞানে ও সুস্থ অবস্থায়) কখনও এমন কোন পর্যায়ে উপনীত হইতে পারেন না, যেখানে শরীয়তের বিধি বিধানসমূহ প্রতিপালনের জন্য কষ্ট ও পরিশ্রম করা হইতে কেহ নিষ্ক্রিয় থাকিতে পারেন। যে ইহার বিপরীতে শরীয়ত বিরোধী বিশ্বাস পোষণ করে, সে ইসলামের গোষ্ঠী হইতে বহির্ভূত হইয়া পড়িয়াছে। যে দলকে আলাহ্‌তায়ালা নিজের শত্রু হিসাবে সাব্যস্ত করিয়াছেন এবং সেই ঘৃণিত শত্রুদিগের প্রতি শক্তি প্রয়োগের আদেশ দিয়াছেন, তাহার সহিত সখ্যতা ও বন্ধুত্ব রাখার অর্থ হইতেছে ইসলামের রীতিনীতি হইতে একেবারে খারিজ হইয়া যাওয়া। এই ধরনের (শরীয়ত বিরুদ্ধ) ব্যাপার এবং আলাহতায়ালা ও তাঁহার রসুলের প্রতি মহব্বতের দাবী করা- দুই বিপরীতধর্মী বস্তু যাহা কখনও একসঙ্গে মিলিত হইতে পারে না। কেননা, প্রেমিকের আনুগত্য স্বীকার করিয়া তাঁহার বন্ধুদের সহিত বন্ধুত্ব রাখা এবং শত্রুদের সহিত শত্রুতা করা, ভালবাসার মৌলিক উপাদানসমূহের মূলবস্তু। হঁ্যা, অবশ্য কোন কোন প্রেমিকের ক্ষেত্রে এমন ধরনের কিছু কিছু বাহ্যিক ঘটনাবলী ঘটিয়া যায়, যাহা দৃশ্যতঃ ধর্মীয় বিধান ও শরীয়তের বরখেলাপ। এই রকম সময়ে সেই ভক্ত-প্রেমিক শরীয়তের সম্পর্ককে কোনμমেই তাহার নাগালের বাহিরে যাইতে দিবে না, প্রাণপণে তাহা আঁকড়াইয়া ধরিয়া রাখিবে এবং অভ্যন্তরীণ তোলপাড় অবস্থা ও প্রেমের আবেগজনিত উন্মত্ততার বিপরীতে সুন্নত জামাতকে অনুসরণ করিয়া তাহার বিশ্বাস ও আমলকে দৃঢ়তার সহিত অবলম্বন করিয়া থাকিবে।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।