মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

মোলা মোসাফিরের নিকট লিখিত। মকতুব নং-২০

পরম করুণাময় ও দয়ালু আলাহ্‌তায়ালার নামে শুরু করিতেছি। মোলা মোসাফির ভাই, শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে আলাহ্‌পাকের স্মরণের মধ্য দিয়া যেন তোমার সময় আনন্দে কাটিয়া যায়। তোমার পত্র পাইয়াছি। যে মনঃকষ্ট ও দুঃখ বেদনা মানুষের উপর আসে, তাহা আলাহ্‌তায়ালার ইচ্ছানুযায়ী আসে। ইহার প্রতি রাজী থাকা ব্যতীত কোন উপায় নাই। তাঁহার আদেশ-নিষেধের মধ্যে বাধ্য থাকার প্রতি নিজেকে সজাগ রাখ। দুঃখকষ্ট ও রোগ-ব্যাধিতে সবর করিয়া থাক। সুস্থতার জন্য আলাহ্‌তায়ালার দয়া-দাক্ষিণ্য প্রার্থনা করিতে থাক। এই সৃষ্ট জগতের কাহারও প্রতি লক্ষ্য ও মনোযোগ রাখিবে না। সমস্ত বিষয় আলাহর তরফ হইতে সম্পন্ন হয় বলিয়া জানিবে। যে কোন ক্ষতি ও অনিষ্ট হইতে পরিত্রাণের জন্য তাঁহার নিকট প্রার্থনা কর- কেন না, আলাহ্‌তায়ালার মর্জি ব্যতীত কেহ কাহারও ক্ষতিসাধন করিতে পারে না এবং কেহ কাহারও ক্ষতিকে বিতাড়িত ও দূরীভূত করিতে পারে না। ইহাই হইতেছে দাসত্বের পথ। ওয়াস্‌সালাম।

মওলানা হোসেন আলীর নিকট লিখিত । মকতুব নং - ২১

আলাহ্‌তায়ালার প্রশংসা ও প্রশস্তির পর তাঁহার নামে শুরু করিতেছি। মোলা হোসেন আলী ভাই আমার একটি মকতুবের উপর কিছু সন্দেহ প্রকাশ করিয়া তাহার উত্তর চাহিয়াছেন, যাহা আমি আবিদউলাহ বেগের নিকট লিখিয়াছিলাম। তিনি যে সন্দেহ সম্পর্কে লিখিয়াছেন, তাহা হইতেছে, 'ভাল ও মন্দের ব্যাপারে পার্থক্য নির্ণয় করার জ্ঞান শরীয়তের অবস্থিতির মধ্য হইতেই

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।