মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

কেবল বিশেষ বিশেষ মোমিনজনের ক্ষেত্রে কবর জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগানে পরিণত হয়- যাহা সকলের জন্য নয়। মোমিনগণ যখন কবরের জন্য পবিত্রতা ও জ্যোতিঃ সঞ্চয় করিয়া লন এবং তাঁহাদের মধ্যে এই ব্যাপারে এমন যোগ্যতার সৃষ্টি হইয়া যায় যে, জান্নাতের দীপ্তি তাঁহাদের মধ্যে প্রতিবিম্বিত হইতে পারে- অন্য কথায় কবরের যাত্রী যখন পরিষ্কার আয়নার মত (উজ্জ্বল) হইয়া যান, তখন তাঁহার মধ্যে সেই মাহাত্ম্য প্রকাশিত হইতে থাকে, যাহার ফলে কবর তখন জান্নাতের একটি বাগানে রূপান্তরিত হইয়া যায়। ওয়াল্‌হামদুলিলাহী রব্বুল আ'লামীন, ওয়াস্‌সালামু আ'লা রসুলিহী ওয়া আলিহী আজমাঈন- সমস্ত প্রশংসা বিশ্বজগতসমূহের প্রতিপালক আলাহ্‌তায়ালারই প্রাপ্য এবং রসুলুলাহ স. ও তাঁহার পরিবার-পরিজনদের প্রতি সালাম।

মোহাম্মদ মোমীন বেগ কাবুলীর নিকট লিখিত। মকতুব নং-১৯

"তোমাদের উপর সালাম, তোমরা সন্তুষ্ট থাক।" নিখাদ প্রেমের বৃত্তে আছে শুধু আলাহর ভালবাসা, তাহার বাহিরে আছে যাহা কিছু আর- যদি হয় তাহা মধুমাখা তথাপি লালসা এবং অনিষ্টের সমূহ কারণ, আর ক্ষতির আধার।

সেই নিত্য-নিয়ত-চিরসত্য আলাহ্‌তায়ালার মহব্বত ব্যতীত জাগতিক অস্থায়ী বস্তুনিচয়ের মোহে ও মহব্বতে আবদ্ধ হওয়া অন্তরের ব্যাধিসমূহের মধ্যে সর্বাপেক্ষা মারাত্মক ব্যাধি। অন্তরকে আলোকিত করার ব্যাপারে চিন্তাভাবনা করা, যাবতীয় জরুরী কাজকর্মের মধ্যে সর্বাপেক্ষা অধিক জরুরী। পাগলকে করলে বারণ বাড়ে পাগলামী তার আরও জোরেশোরে হৃদয়কে করলে বারণ প্রিয়াকে আঁকড়ে ধরে আরও বেশী ক'রে।

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।