হইতেছে- আসল কাজের মাধ্যমে নগদ উপার্জন সম্পর্কে ভালভাবে চিন্তাভাবনা করা। যে-কেহ এই আকাঙ্িখত সম্পদ অর্জন করিতে পারিয়াছে, তাহার জন্য সুসংবাদ- কেননা, তাহাকে সৃষ্টি করার যে উদ্দেশ্য ছিল সে তাহা অর্জন করিতে সক্ষম হইয়াছে এবং আলাহ্তায়ালার অনুগ্রহ পাওয়ার যে অধিকার (হক) তাহার ছিল তাহাও সম্পূর্ণ হইয়াছে। যদি এই সম্পদ (মারেফত) পাওয়া না যায় সেক্ষেত্রে অবিরতভাবে তাহার অনুসন্ধানে থাকিতে হইবে এবং কোন স্থান হইতে তাহার খোশবু অনুভূতির মধ্যে আসিয়া পেঁৗছিলে তাহার তালাশ করতে হইবে। সে যে আমায় চেনে ওগো, সব কিছু মোর জানে কী করি আর কোথায় থাকি সব খবরই রাখে, চেনে জানে বলে যে গো ভয় তো আমার সেইখানে থাকত না যে দুঃখ কোন না চিনিলে এই আমাকে। প্রারম্ভে এবং অবশেষে সালাম।
মোলা মোহাম্মদ আফজলের নিকট লিখিত। মকতুব নং-১৮
শুরু করিতেছি সেই মহা মহীয়ান ও গরীয়ান আলাহ্তায়ালার নামে এবং দরূদ ও সালাম রসুলুলাহ স. এর উপর ও তাঁহার পরিবার পরিজন সকলের উপর। একটি হাদিসে আছে- "কবর হইতেছে জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান।" কবর যে জান্নাতের বাগানে পরিণত হয়, (বাহ্যিকভাবে) তাহার অর্থ হইতেছে, কবর ও জান্নাতের মধ্যে স্থান ও কালের যে ব্যবধান থাকে তাহা ঘুচিয়ে যায় এবং কবর ও জান্নাতের মাঝে কোন পর্দা অবশিষ্ট থাকে না। তখন কবরের মাটির সহিত জান্নাত বিলীন (ফানা) হওয়ার পর স্থায়িত্বের (বাকার) সম্পর্ক রচিত হয়। ভাল করিয়া চিন্তা কর- ইহাই হইতেছে রসুলুলাহ সালালাহু আলাইহি ওয়া সালাম বর্ণিত এই হাদিসের অর্থঃ "আমার কবর ও (মিম্বারের ) মধ্যবর্তীস্থান জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান।"
টীকাঃ শায়েখ বদরুদ্দীন সেরহিন্দী র. যিনি 'হজরত আল-কুদস' গ্রন্থের রচয়িতা। তাঁহার পুত্র ছিলেন মোলা মোহাম্মদ আফজল।