শুধু এইটুকু আশা আমার চোখের পানি তোমার কাছে হে প্রভু যেন মুক্তা হয়ে হয়গো কবুল- ঝিনুকের সিক্ত বারিকে মুক্তায় অভিষিক্ত করিতে তুমিতো কভু কর নাক ভুল। তবে হঁ্যা, মানুষের মধ্যে এমন পূর্ণতাপ্রাপ্ত বুজর্গও আছেন, যাঁহার প্রবৃত্তি বিদ্রোহ ও অহমিকার সীমানা হইতে বাহির হইয়া আসিয়া প্রশান্তিময় মনজিলে পেঁৗছাইয়া যায়, আলাহর আদেশসমূহের প্রতি বাধ্য হইয়া যায় এবং তাহাতে কোন রকমের কোন বিরোধিতা করিবার মত সামর্থ্য বাকী থাকে না ও তাঁহার ইচ্ছাতেই সদা সন্তুষ্ট থাকে। আলাহ্তায়ালার সম্বোধন ঃ "হে প্রশান্তময় আত্মা (নফস), নিজ প্রতিপালকের পানে এমন অবস্থায় উপনীত হও যেন তুমি তাঁহার প্রতি এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট থাকেন"- এই ধরনের কামেল লোকদের জন্যই অবতীর্ণ হইয়াছে, যাহারা প্রবৃত্তিকে জয় করিতে পারে। ঈমানের পরিপূর্ণতা ও ইসলামের মূল তত্ত্ব এই অবস্থিতির মধ্যে উজ্জ্বল ও আলোকময় হইয়া উঠে এবং এই ধরনের ঈমান কোনরূপ বিশৃঙ্খলা ও পতন হইতে সুরক্ষিত থাকে। পক্ষান্তরে মামুলি ধরনের ঈমান বিশৃঙ্খলা ও পতনের হাত হইতে সুরক্ষিত থাকে না। আঁ-হজরত সলালহু আলাইহি ওয়াসালাম, উম্মতের শিক্ষার জন্য, এইরূপ পূর্ণতাপ্রাপ্ত ঈমান সম্পর্কে এই ভাষায় বলিয়াছেন- "হে আলাহ্, আমি তোমার নিকট হইতে এমন ঈমানের জন্য প্রার্থনা করিতেছি যাহার পরে আর আমি অবিশ্বাসী (কাফের) হইব না।" আলাহ্পাকের পবিত্র কালাম কোরআনের মধ্যে-"ইয়া আইয়ুহালাজীনা আমানু আমিনু"-"ওহে যাহারা ঈমান আনিয়াছ, পুরাপুরি ঈমান আন"- এর মধ্যে এইরকম ঈমানের প্রতিই ঈঙ্গিত করা হইয়াছে। আর এই হাদিসশরীফের উদ্দেশ্যেও হইতেছে এই ধরনের ঈমানের জন্য- "তোমাদের মধ্যে কোন ব্যক্তি ঐ সময় অবধি কিছুতেই মোমিন হইতে পারে না, যে পর্যন্ত না তাহার অভিলাষ (খাহিশ্), আমি যে শরিয়ত লইয়া আসিয়াছি তাহার অনুগত হয়।" সুফী তরিকার সর্বোত্তম ঈপ্সিত উদ্দেশ্য হইতেছে ইসলামের মূলসত্যকে (ইসলামে হাকীকীকে) গ্রহণ করা যাহা অবিনীত প্রবৃত্তির (নফসে আম্মারার) আনুগত্য হইতে মুক্ত থাকে। কিন্তু প্রশান্তি ও স্থিতিশীলতা অর্জন করার পূর্বে যে ইসলাম কেবল অন্তরের বিশ্বাস দ্বারা লাভ করা যায় তাহাকে ইসলামের প্রতিচ্ছবি বলা হয়। সুতরাং সর্বাপেক্ষা দূরদৃষ্টিসম্পন্ন জ্ঞানী ব্যক্তিগণের জন্য জরুরী
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।