মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

স. ইহাও বলিয়াছেন, "এই রাস্তায় একটি দিনার অথবা একটি দিরহাম ব্যয় করা, অন্যান্য সৎপথে ৭ (সাত) শত দিনার অথবা দিরহাম ব্যয় করা অপেক্ষা উত্তম।" (সংক্ষিপ্ত)। রসূলে মকবুল স. এই বিষয়ে আরও বলিয়াছেন, "যে ব্যক্তি আলাহর পথে ধর্মযুদ্ধে (জেহাদে) অংশ গ্রহণ করিয়া গাজী হিসাবে জীবনযাপন করিয়াছে এবং μীতদাসকে মুক্তির ব্যাপারে সাহায্য করিয়াছে- আলাহতায়ালা তাহাকে সেইদিন নিজের ছায়ার মধ্যে আশ্রয় দান করিবেন, যেদিন কেবলমাত্র তাঁহার ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকিবে না" (আহমদ ও বায়হাকী) তিনি স. আরও বলিয়াছেন, "আলাহর রাস্তায় থাকা অবস্থায় যে ব্যক্তি একদিন অথবা একদিনের কম, এমনকি অল্প সময়ের জন্যও অসুস্থ হইয়া পড়ে, তাহার সমস্ত গোনাহ্‌ মাফ করিয়া দেওয়া হয় এবং তাহার আমলনামায় লেখা হয় এমন ধরনের একলক্ষ গোলামকে আজাদ করিয়া দেওয়ার ছওয়াব (প্রতিদান), যাহার প্রতিটির মূল্য একলক্ষ দিরহাম।" ইহাতে কোন সন্দেহ নাই যে, আপনি যে সমস্ত প্রয়োজনীয় কাজের দিকে মনোযোগ প্রদান করিয়াছেন, তাহা সর্বান্তকরণে সচেষ্ট থাকিয়া আলাহর রাস্তায় জেহাদ করারই কাজ। ভোগবিলাস ও ইন্দ্রিয় সুখে রত প্রবৃত্তি (নফসে আম্মারা) অন্তরে পূর্ণ বিশ্বাস থাকা ও মুখে স্বীকার করা সত্ত্বেও, আপন অবিশ্বাস ও অস্বীকার (কুফর ও ইনকার) করার প্রতি অনমনীয় থাকে- যাহা আলাহর আদেশ-নিষেধসমূহের দিকে মনোযোগী হইতে দেয় না এবং তাঁহার নির্দেশাবলীর তাবেদারী করা হইতে মানুষকে বিরত রাখে। এই কুপ্রবৃত্তি চায় যে, সবকিছু যেন তাহার বশীভূত হইয়া যায় এবং তাহাকে যেন কাহারও নিকট অবনত না হইতে হয়। তাহার মধ্যে আমিত্বের বড়াই অত্যন্ত প্রকটভাবে প্রভাব বিস্তার করিয়া থাকে। তাহার ভিতর হইতে, "আনা রাব্বাকুম", "আমিই তোমাদের রব" এই ধ্বনি বাহির হইতে থাকে। সুতরাং তাহার সহিত শত্রুতা রাখা অত্যন্ত মনঃপুত ও উত্তম স্বীকৃত কাজ। আর তাহার বিরোধীতা করা, শরীয়তের শীর্ষে থাকিয়া, সর্বশ্রেষ্ঠ জেহাদের (জেহাদে আকবরের) কাজ। দেশের শত্রুগণের সহিত ধর্মযুদ্ধ করার সুযোগ বা সময় হয়ত কখনও কখনও আসে কিন্তু ভিতরে অবস্থানকারী শত্রুর (কুপ্রবৃত্তির) সহিত সদাসর্বদা যুদ্ধে লিপ্ত থাকিতে হয়। আমাদের প্রতি সেই পরম করুণাময়ের অতিশয় মেহেরবানি যে, তাঁহার অনুগ্রহ (রহমত) দ্বারা পরিপূর্ণ ঈমান লাভ করার জন্য কেবল অন্তরের (কলবের) বিশ্বাসকেই যথেষ্ট দৃঢ়তা প্রদান করিয়াছেন এবং আস্থাভাজন নফসকে (প্রবৃত্তিকে) কোন দুঃখকষ্ট প্রদান করেন নাই।

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।