মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

এলাকার যত লোক (শান্তির সহিত নির্ভয়ে) রোজা রাখে এবং নামাজ পড়িতে পারে, তাহাদের সকলের সমান প্রতিফল সে একাই লাভ করিবে।' (তাবরানী)। বিশেষজ্ঞ ওলামাগণ বলিয়াছেন, বর্ণিত হাদিসটি হইতেছে এই বিষয় সম্পর্কে এমন একটি দলিল যে, কোন শাসনকর্তার আমলনামাতেও আলাহ্‌তায়ালা এইসব সুন্দর সুন্দর আমলের (কাজের ) অনুরূপ আমলসমূহ লিপিবদ্ধ করিয়া দেন, যদি তাহার এলাকার লোকজনের শান্তি ও নিরাপত্তার জন্য সে ভালভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করিতে পারে। এই বিরাট অনুগ্রহ কতইনা উচ্চ মর্যাদাসম্পন্ন ও মহিমান্বিত। আফসোস যে, বহুদূরে পড়িয়া থাকা এই লেখক এই ধরনের উত্তম আনন্দদায়ক নিয়ামত হইতে বাহ্যিকভাবে বঞ্চিত। আবার কেহ কেহ নানা বাধা নিষেধের ওজর-আপত্তি তুলিয়া আলাহর রাস্তায় এই ধরনের উদ্যোগ গ্রহণ ও পরিশ্রম করা হইতে দূরে সরিয়া গিয়াছে। "আহা! আমি যদি উহাদের সহিত থাকিতে পারিতাম এবং বড় ধরনের কোন সাফল্যে কৃতকার্য হইতে পারিতাম।" কিন্তু আভ্যন্তরীণ দিক হইতে আপনার সঙ্গেই আছি এবং দোয়া ও তাওয়াজ্জোহ (মনোযোগ) প্রদানের পথে সহায়ক ও সাহায্যকারী বলিয়া মনে করিবেন। আমার মত ফকিরদের সহায়-সম্পত্তি বলিতে দোয়া আর তাওয়াজ্জোহ প্রদান করা- এইটুকুই পুঁজি। নির্জনবাসী ফকিরগণ যদি বৎসরের পর বৎসর ধরিয়া আধ্যাত্মিক সাধনায় রত থাকে এবং চিলা (একাধিμমে চলিশ দিন অথবা তাহারও অধিক সময়ব্যাপী আধ্যাত্মিক সাধনা) দ্বারা পরিশোধনের চেষ্টা করে তবু তাহারা এই প্রকার নেক আমলের (সৎ কাজের) ধারেকাছেও পেঁৗছাইতে পারে না (যাহা আপনি পালন করিতেছেন)। ধর্মের পথে, সকলের মধ্যে থাকিয়া, আপ্রাণ চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে আনুগত্যে ও অনুসরণে যে সাফল্য পাওয়া যায় তাহার গুরুত্ব ও মর্যাদা, নির্জনবাসে থাকিয়া যে আনুগত্য অর্জন করা যায় তাহা অপেক্ষা অনেক বেশী। এই রাস্তার তসবীহতে অন্যান্য পথের তুলনায় ভিন্ন রকমের পুরস্কার রহিয়াছে। এখানকার নামাজও আলাদা মর্যাদার দাবীদার। এই পথে মিত্রতা ও শত্রুতা বুজর্গের মাহাত্ম্য রাখে। এই পথে অবস্থানের সময়ে যদি কেহ রোগাμান্ত হইয়া পড়ে সেক্ষেত্রেও তাহার জন্য ভিন্ন ধরনের প্রতিদান রহিয়াছে। আলাহর রসূল স. বলিয়াছেন, "ঐ ব্যক্তির জন্য সুসংবাদ যে আলাহর রাস্তায় অধিক সংগ্রাম (জেহাদ) করে এবং অধিক স্মরণ (জিকির) করে আলাহকে; বিনিময়ে প্রতিটি কলেমার জন্য সে পাইবে ৭০ হাজার উত্তম পুরস্কার (সওয়াব)।" (তিবরানী)। তিনি স. আরও বলিয়াছেন, "সীমান্তে পাহারারত অবস্থায় এক রাকাত নামাজ (অন্য সময়ে ) বিশ লক্ষ রাকাত নামাজের সমান" (সংক্ষিপ্ত) রসুল

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।