সুলতান মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর এর নিকট লিখিত মকতুব নং-১৭
বিসমিলাহীর রহমানির রহীম- পরম করুণাময় ও দয়ালু আলাহর নামে শুরু করিতেছি। আলহামদু লিলাহি ওয়া সালামুন আ'লা ইবাদিহিলাজী নাস্ত্বফা- সমস্ত প্রশংসা আলাহ্তায়ালার জন্য এবং তাহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। অতি নগণ্য এই অধম তাহার আরজ পেশ করিয়া জানাইতেছে, অত্যন্ত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে উচ্চমর্যাদাসম্পন্ন কাজের জন্য সাহসের সঙ্গে নিজেকে সর্বদা সজাগ ও সতর্ক রাখিয়াছে এবং এই সিলসিলার সফরে কঠিন ও কষ্টকর পথসমূহ- প্রকৃতপক্ষে যাহা অন্তহীন প্রাচুর্যের উৎস ও উন্নতির উচ্চশিখরে আরোহণের নিমিত্ত (অসিলা) স্বরূপ- অতিশয় উৎসাহ উদ্দীপনার সহিত দৃঢ়ভাবে অবলম্বন করিয়া রহিয়াছে। আলাহর রসূল স. এরশাদ করিয়াছেন, "জান্নাতের মধ্যে একশত রকমের শ্রেণীবিন্যাস রহিয়াছে এবং তাহার মধ্যে সর্বাপেক্ষা উন্নতমানের জান্নাতের অধিকারী হইবে যাহারা আলাহর রাস্তায় অকপটে সাহায্য করিয়াছে। আর এইসব জান্নাতের μম অনুযায়ী প্রত্যেক শ্রেণীর জান্নাতের মধ্যে এমন ব্যবধান বিরাজমান, যেমন ব্যবধান রহিয়াছে আসমানের সহিত জমিনের" (বোখারী )। হজরত আবু হোরায়রা রা. এর বর্ণনা হইতে জানা যায়, রসুলুলাহ স. বলিয়াছেন, 'আলাহর রাস্তায় একটি মুহূর্তের জন্য অবস্থান করা মক্কা মোকাররমায় হাজরে আসওয়াদের নিকট শব-ই-কদরের মধ্যে অবস্থান (কিয়াম) করা অপেক্ষা উত্তম (বায়হাকি ও ইবন হাব্বান ফি সাহীহিহী)।' এই হাদিসের প্রেক্ষিতে অভিজ্ঞ আলেম-ওলামাগণ বলিয়াছেন, এই হিসাব অনুযায়ী আলাহর রাস্তায় এক মুহূর্তের জন্য অবস্থান করা, একাধিμমে দশ কোটি মাস অবস্থান করা হইতে উত্তম- ইহা এইজন্য যে, মক্কাশরীফে শবে-কদরের জন্য অবস্থান (কিয়াম) করা (কমপক্ষে) দশ কোটি মাসব্যাপী অবস্থান করার সমান। হজরত আনাস রা. বর্ণনা করিয়াছেন, রসুলেপাক স. বলিয়াছেন, 'যদি কোন ব্যক্তি আলাহর রাস্তায় কোন রাত্রিতে পাহারা দেওয়ার (চৌকিদারী) কাজে রত থাকে (মুসলমানদের হেফাজত করার কাজে), তাহা হইলে সেই (সুরক্ষিত)