মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা হোসেন আলীর নিকট লিখিত । মকতুব নং- ১৬

সমস্ত প্রশংসা আলাহ্‌তায়ালার জন্য এবং তাহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। যেহেতু এই সাময়িক অবস্থান স্থল দুনিয়া হইতেছে কাজ করিবার স্থান, যাহার প্রতিফল সম্মুখে আগত আখেরাতে (পরকালে) পাওয়া যাইবে, সেইজন্য সেখানে যাহাতে চিরস্থায়ী বৃত্তি ও ভাতার ব্যবস্থা হইতে পারে, সেই ধরনের কাজের মধ্যে নিজেকে সবসময় উৎসাহী ও আগ্রহী রাখিতে হইবে। যে ধর্মীয় পদ্ধতি, রীতিনীতি ও আচার-আচরণের জন্য আদেশ করা হইয়াছে দ্বিধাহীনচিত্তে তাহা প্রতিপালন করিতে হইবে। আদেশসমূহ বাস্তবায়িত (আমল) করিবার সময় কোন পারিশ্রমিক চাহিলে এবং প্রতিদানের আশায় নিজেকে জড়াইয়া রাখিলে, পুরস্কার প্রাপ্তির পথ হইতেই নিজেকে দূরে সরাইয়া রাখা হয়। প্রকৃত চিরস্থায়ী আবাস আখেরাত সম্মুখে আগত। 'যে ব্যক্তি আলাহর সহিত সাক্ষাতের আশা পোষণ করে, আলাহর সেই সাক্ষাতের কাল সম্মুখে আগত।' এই স্থান (অর্থাৎ দুনিয়া) হইতেছে নিজ আশা-আকাঙ্খার জন্য অপেক্ষা করিয়া থাকিবার স্থান- যে আশা-আকাঙ্খা অন্তরের গভীর হইতে ভালবাসার মাধ্যমে সৃষ্টি হয় এবং তাহা ঈপ্সিত আকাঙ্খার মধ্যে ডুবিয়া থাকা অপেক্ষা উত্তম। তাহা এইজন্য উত্তম যে, প্রথমটি অর্থাৎ আকাঙ্িখত বস্তুর জন্য অপেক্ষা করিয়া থাকা উত্তম আমল হিসাবে পরিগণিত হয় এবং উন্নতির বিষয়বস্তু হইয়া থাকে। অপরটি হইতেছে পারিশ্রমিক প্রাপ্তির ব্যাপার- যাহার ওয়াদা পরকালের জন্য করা হইয়াছে। তবে অনুসন্ধানরত আগ্রহী প্রেমিকগণকে সান্ত্বনা দিবার জন্য (কখনও কখনও) বর্ণিত প্রতিজ্ঞার (ওয়াদার) কিছু নমুনা এবং তাহার ছায়া দেখাইয়া (এখানেও) আরাম প্রদান করা হয়। কোন কোন প্রেমিকের ভাগ্যে আবার সেই আরামটুকুও জোটে না যদিও তাহা কৃত প্রতিজ্ঞাসমূহের ব্যাপারে কোন ক্ষতির কারণ হয় না।

টীকাঃ মওলানা হোসেন আলী র. ছিলেন হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর অন্যতম খলিফা।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।