আশেকানের ইশকও সমস্ত কিছু হইতে মুখাপেক্ষীহীন ও বেপরোয়া এবং আবেগ ও উত্তেজনাপূর্ণ হইয়া থাকে।
প্রিয়ার হিয়ার মাঝে গোপনে লুকানো থাকে আমরণ প্রেমের বৈশাখী ঝড়, আর প্রেমিকের প্রেম-উন্মত্ত মত্ততা থেকে জেনে যায় সবে প্রেমের খবর। প্রেমের কারণে দিন দিন ক্ষীণ হয়ে পড়ে প্রেমিকের দেহ তনুমন আর প্রেমের সায়রে নিভৃতে সাঁতার কেটে ফুটে উঠে প্রিয়া ফুলের মতন।
খাজা মোহাম্মদ ফারুকের নিকট লিখিত। মকতুব নং- ১৫
আলহামদু লিলাহি ওয়া সালামুন আ'লা ইবাদিহিলাজী নাস্তাফা- যাবতীয় প্রশংসা আলাহ্তায়ালার জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। প্রেমিকের কথা যতকিছু বলি বলার হয়না শেষ শুনিতে শুনিতে সে কথা শোনার কাটিতে চাহেনা রেশ।
হে ভ্রাতঃ, আলাহ্তায়ালার নৈকট্য লাভের জন্য যে পূর্ণতা তাহা শরীয়তের অবয়ব ও আকৃতির ফল। আর নবুয়তের জন্য যে পূর্ণতা তাহা পরিণামে শরীয়তের মূল তত্ত্বের নির্যাস। সুতরাং আলাহ্তায়ালার নৈকট্যের পূর্ণতা ও নবুয়তের পূর্ণতা প্রাপ্তগণের মধ্যে এমন কোন পূর্ণতাপ্রাপ্তির অধিকারী নাই, যে শরীয়তের বৃত্তের বাহিরে এবং শরীয়ত হইতে অমুখাপেক্ষী থাকিতে পারে। ওয়াস্সালাম।