মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

আহা আশেক তো চায় সদা মাশুকের সঙ্গ কাছে থেকে দেখিতে সে চায় রূপ-অপরূপ; মাশুক যে চায় তারে আরও গভীর-গোপনে জানে না আশেক তাহা, রয় শুধু নির্বাক-নিশ্চুপ। কিন্তু প্রেমিকের সেই প্রেম কেবল মধুর প্রেমের অবগাহনে ভরা, গোপন প্রেমের আস্বাদে পরিপূর্ণ। প্রেমময় প্রেমিকের প্রেমের আগুনে অহরহ থাকে যে জ্বলিতে প্রিয়া, বলিতে পারে না কিছু লজ্জ্বার কারণে পারে না খুলিতে মুখ বলিব বলিয়া।

টীকাঃ জানাঁ বেগম ছিলেন আবদার রহীম খানখাঁনাঁ সাহেবের দুহিতা। জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ও ধমীর্য় পরিপূর্ণতার এমন উচ্চস্থানে তিনি পেঁৗছিয়াছিলেন, যেখানে অনেক পুরুষের পক্ষেও পেঁৗছান সম্ভব নয়। বাদশাহ আকবর নিজ পুত্র দানিয়ালের সহিত তাঁহার (জাঁনাঁ বেগমের) বিবাহ দিয়াছিলেন। গুজরাটে দানিয়ালের ইন্তেকালের পর তিনি বিধবা হইয়া পড়েন। বিধবা অবস্থায় তিনি হজ্ব ও জিয়ারত সম্পন্ন করার সৌভাগ্য লাভ করিয়াছিলেন। তিনি কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা (তফসীর) লিখিয়া গিয়াছেন। ফারসী ভাষায় তিনি একজন ভাল কবি ছিলেন। তাঁহার কবিতার মধ্যে একটি হইতেছে ঃ- কেমনে রাখিবে প্রেমিকা তাহার ভালবাসা সঙ্গোপনে নয়নের ধারা ঝরে যে বাহিরে লোকজন নাহি মানে। জাঁনাঁ বেগম ১০৭০ হিজরীতে ইন্তেকাল করেন। (নুযহাতুল খাওয়াতির, পঞ্চম খণ্ড দ্রষ্টব্য)। দিলীর সৈয়দ জহুরুল হোসেন রচিত মুহজারাতে তাইমুরীয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ডে, ৬ ও ৭ পৃষ্ঠায় জানাঁ বেগম সম্পর্কে বিস্তৃতভাবে লেখা রহিয়াছে। তাহা হইতে এখানে তিন-চার লাইন উলেখ করা হইলঃ- জানাঁ বেগম তাঁহার পিতামাতার একমাত্র কন্যা সন্তান। তাঁহার গভীর জ্ঞান ও বিদ্যাবুদ্ধির শ্রেষ্ঠত্ব সম্পর্কে জনশ্রুতি বহু দূর-দূরান্ত পর্যন্ত ছড়াইয়া পড়িয়াছিল। প্রাকৃতিক ও মৌলিক জ্ঞানের বিষয়গুলির প্রতি তাহার প্রবল আগ্রহ ও আকর্ষণ ছিল এবং সেই জ্ঞানের রাজ্যে তিনি মগ্ন ও মশগুল থাকিয়া নিজ জীবনযাপন করিতে ভালবাসিতেন। কোন ঐশী শক্তি যেন তাঁহার প্রকৃতির মধ্যে মৌলিক জ্ঞানসমূহের ভাণ্ডার স্তরে স্তরে পরিপূর্ণ করিয়া দিয়াছিল। তাঁহার মৌলিক জ্ঞানসমৃদ্ধ অভিজ্ঞতার ভাণ্ডার প্রকাশ করিবার মানসে তিনি কুরআন মাজিদের একটি পূর্ণাঙ্গ তফসীর (ব্যাখ্যা) লিখিয়া গিয়াছেন।

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।