মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

বিপদ-আপদ, দুঃখ-কষ্ট সবকিছু সেই বন্ধুর তরফ হইতে চাবুকের আঘাত- যাহা তাহার প্রিয়জনকে কেবল আলাহ ছাড়া অন্য সমস্ত কিছুর বন্ধুত্ব ও আকর্ষণ হইতে ফিরাইয়া রাখে এবং একমাত্র সেই বন্ধুর প্রতি পথের দিক নির্দেশ প্রদান করিয়া থাকে। বিপদ-আপদ হইতেছে সেই বন্ধুর পাতিয়া রাখা ফাঁদ মাত্র, যাহা তাঁহার প্রিয়জনের প্রতিটি শিরা-উপশিরার মধ্যে আবর্তিত হইতে থাকে এবং μমশঃ তাহাকে সেই পরম বন্ধুর দিকে প্রধাবিত করে।

আমি তো নিজের ইচ্ছায় যাই না তার পেছনে পেছনে, টেনে নিয়ে যায় সে আমাকে প্রেমের দুর্বার আকর্ষণে- কারণ আমি আটকা পড়ে গেছি তার অনন্য চুলের মুক্ত ফাঁদে, সেই ফাঁদ টেনে নিয়ে যায় μমাগত কোন্‌ সুদূরের চাঁদে।

হঁ্যা, আসলে প্রকৃত মূল হইতেই সব কিছু পরিচালিত হওয়া দরকার- শাখা প্রশাখা দ্বারা যাহা কিছু সংযুক্ত তাহা কেবল মূল হইতেই উদগত ও বিস্তৃত হইয়া থাকে। তাই বলিয়া শাখা-প্রশাখা কখনও কোন বিষয়ে নিজস্ব স্বকীয়তার অধিকারী হইতে পারে না। এই যে প্রেম ও ভালবাসা (ইশক ও মহব্বত), যাহা সেই মূলেরই শাখা বিশেষ, তাহাও সেই প্রকৃত বন্ধুর তরফ হইতেই আসে এবং তাহা তাঁহারই দান বিশেষ।

যে গভীর ভালবাসা প্রেমিকের কাছ হতে আসে সে তো তার অসীম দয়ার দান প্রেমের ধারায় যদি কাটে কভু দিন দুঃখ-ক্লেশে তথাপি রহিব আমি এমনি অম্ান।

বন্ধুর প্রেম যদিও কোন দাবীর মুখাপেক্ষী নয় এবং তাহা সবকিছু হইতে মুক্ত ও বেপরোয়া, তবু গভীরভাবে যদি চিন্তা করিয়া দেখ, তাহা হইলে দেখিবে, এই প্রেম ও ভালবাসা উভয় পক্ষ হইতেই হইয়া থাকে- প্রেমিক বন্ধুর অভিলাষ তখন অপর পক্ষের প্রেমযাচিত প্রিয়ার মতই হইয়া পড়ে। জনৈক কবি কী সুন্দরভাবেই না বর্ণনা করিয়াছেন ঃ-

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।