মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

দেখ, কবিতাই হোক বা ঐ ধরনের 'বাহ্যিক উৎকর্ষতা বিশিষ্ট' অন্য কিছুই হোক তাহা যতই উচ্চস্তরে উপনীত হোকনা কেন, বাহ্যিক আকার-আকৃতির মধ্যেই তাহার ব্যাপ্তি সীমাবদ্ধ থাকিবে- ভিতরের আসল তাৎপর্যের কাছে এই ধরনের শ্রেষ্ঠত্বের কোন সমাদর নাই। যতই সাজাও তুমি শব্দের চাতুর্য ও চৌকষ পংক্তিমালা কবিতার দেহে নিহিত ভাবার্থ ও মৌলিক তাৎপর্য ছাড়া মূল্যহীন হবে তাহা নিঃসন্দেহে। চেষ্টা কর, যাহাতে প্রকৃত তাৎপর্য পুরাপুরিভাবে আহরণ করিতে পার। প্রকৃত তাৎপর্য অর্জন করার পর শব্দসমূহের মধ্যে মশগুল থাকিলে আর কোন ক্ষতির কারণ থাকে না। ধর্মভীরু মুক্তপ্রাণ মহৎ সজ্জন তাহাদের কর্মধারা করহে গ্রহণ। কিন্তু প্রকৃত তাৎপর্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পূর্বে শব্দাবলীর মধ্যে আবদ্ধ হওয়া অন্তঃসারশূন্যতা ছাড়া আর কিছুই নয়। কেবল শব্দ ও শ্রুতি দ্বারা কোন কাজের কাজ হয় না।

জানাঁ বেগমের নিকট লিখিত। মকতুব নং-১৪

আলাহর নামে আরম্ভ করিতেছি। জ্ঞানী ব্যক্তির কাজ-কর্ম কখনও দূরদর্শিতা ও বিজ্ঞতা হইতে শূন্য থাকে না। সেই চিরসুন্দর অধিপতির নিকট হইতে যাহা কিছু আসে, সবই মনোমুগ্ধকর ও আনন্দদায়ক। বিষের শরবত না তিক্ত মদ কিছু নাহি জানি। এইতো অমৃত-সুধা দিয়েছে প্রেয়সী যাহা আনি।

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।